ব্রাজিল-নরওয়ে ম্যাচ ঘিরে উচ্ছ্বাস, ভিন্ন আবহে হিমি ও পড়শীর ফেসবুক পোস্ট
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে চলমান ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে আজ শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ইউরোপীয় দল নরওয়ে। বহুল প্রতীক্ষিত এই ম্যাচকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মতো বাংলাদেশের শোবিজ অঙ্গনেও বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
ম্যাচ শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি এবং সংগীতশিল্পী পড়শী। তবে দুজনের পোস্টে ফুটে উঠেছে ভিন্ন ধরনের মানসিকতা।
ব্রাজিলের জার্সি পরা একটি ছবি প্রকাশ করে হিমি লিখেছেন, “ম্যাচের টেনশন? সেটা তো নরওয়ে করবে। আমি তো চিল করছি!” তাঁর এই আত্মবিশ্বাসী পোস্টে ভক্তরা নানা ধরনের মন্তব্য করেছেন। কেউ ব্রাজিলের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন, আবার কেউ নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের প্রসঙ্গ টেনে রসিকতাও করেছেন।
অন্যদিকে, সংগীতশিল্পী পড়শী ব্রাজিলের জার্সি পরে ফুটবল হাতে একটি ছবি পোস্ট করে লিখেছেন, “জিতবো আজ?” তাঁর এই সংক্ষিপ্ত প্রশ্নে ফুটে উঠেছে প্রিয় দলের ম্যাচ নিয়ে স্বাভাবিক উদ্বেগ ও প্রত্যাশা।
পড়শীর পোস্টেও ভক্তদের মন্তব্য ছিল বৈচিত্র্যময়। কেউ ব্রাজিলের জয়ে আস্থা প্রকাশ করেছেন, আবার কেউ সম্ভাব্য ফলাফল নিয়ে মজার ছলে ভিন্ন মতামত দিয়েছেন।
বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ২টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ব্রাজিল-নরওয়ের এই শেষ ষোলোর লড়াই। কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে দুই দলের এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের পাশাপাশি দেশের বিনোদন অঙ্গনের তারকাদের মধ্যেও বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে।
এফডিসির নির্বাচনী উৎসবে অনুপস্থিত জায়েদ খান, ‘ডিগবাজি’ মিস করার কথা বললেন শাহরিয়ার নাজিম জয়
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে আবারও সরগরম হয়ে উঠেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণ। শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে ভোটগ্রহণ শুরুর পর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিত হন দেশের চলচ্চিত্রাঙ্গনের তারকারা। তবে এবারের নির্বাচনের অন্যতম আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খানের অনুপস্থিতি।বর্তমানে...
২ দিন আগে
এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ: মুখোমুখি আরমান-মুক্তি ও শিবা-জয় প্যানেল
বাংলাদেশ চলচ্চিত্র সমিতির নেতৃত্ব বেছে নেওয়ার দিন আজ। ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক এই নির্বাচনে আজ ভোট দিচ্ছেন সমিতির ৫৭৩ জন ভোটার।শুক্রবার (৩ জুলাই, ২০২৬) সকাল ৯টা থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে শুরু হয়েছে এই ভোটগ্রহণ। কোনো বিরতি ছাড়া ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত, তবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত...
২ দিন আগে
স্পাইডারম্যানের খোঁজে নিউইয়র্কে লিওনেল মেসি, মার্ভেলের নতুন প্রোমোতে চমক
মাঠের সবুজ ঘাসে ফুটবল পায়ে জাদু দেখানোর পর এবার নিউইয়র্কের আকাশচুম্বী ভবনের ফাঁকে স্পাইডারম্যানের খোঁজে দেখা গেল ফুটবল মহাতারকা লিওনেল মেসিকে। মার্ভেল ইউনিভার্সের নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’–এর প্রচারণামূলক ভিডিওতে অভিনয় করে বিশ্বজুড়ে ভক্তদের চমকে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।সম্প্রতি সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট প্রকাশিত প্রায় ৪০ সেকেন্ডের একটি প্রোমো ভিডিওতে দেখা...
৪ দিন আগে
সম্পর্কের কথা জানালেন অভিনেত্রী নাজনীন নাহার নীহা
ছোট পর্দার তরুণ অভিনেত্রী নাজনীন নাহার নীহা জানিয়েছেন, তিনি আর সিঙ্গেল নন। সোমবার (২৯ জুন) দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে ‘Engaged’ উল্লেখ করার মাধ্যমে নতুন সম্পর্কের ইঙ্গিত দেন তিনি। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করলেও সঙ্গীর পরিচয় প্রকাশ করেননি।ফেসবুক স্ট্যাটাসে কেবল ‘Engaged’ লেখায় অনেকেই ধারণা করেন,
৬ দিন আগে
