শিক্ষা

বন্যায় স্থগিত এইচএসসি-আলিম পরীক্ষা শুরু আজ, চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত

অনলাইন ডেস্ক

১ মাস আগে


বন্যায় স্থগিত এইচএসসি-আলিম পরীক্ষা শুরু আজ, চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত

ছবি: সংগৃহীত


বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে আবার শুরু হচ্ছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসির ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিমের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার মধ্য দিয়ে স্থগিত পরীক্ষা শুরু হবে।

সংশোধিত সূচি অনুযায়ী, স্থগিত এইচএসসি ও আলিম পরীক্ষাগুলো ৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে আজ ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর—

  • ২২ আগস্ট: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)
  • ২৪ আগস্ট: পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যার প্রথম পত্র
  • ২৭ আগস্ট: পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্র
  • ২৯ আগস্ট: ভূগোল প্রথম পত্র এবং আরবি ও পালি প্রথম পত্র
  • ৩১ আগস্ট: ভূগোল দ্বিতীয় পত্র এবং আরবি ও পালি দ্বিতীয় পত্র
  • ২ সেপ্টেম্বর: রসায়ন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্র
  • ৫ সেপ্টেম্বর: এসব বিষয়ের দ্বিতীয় পত্র
  • ৭ সেপ্টেম্বর: অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র
  • ৯ সেপ্টেম্বর: অর্থনীতি দ্বিতীয় পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্র

সকালের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেলের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে।

গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষা স্থগিত ছিল। বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

আজ থেকে শুরু আলিম পরীক্ষাও

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন স্থগিত আলিম পরীক্ষাও আজ থেকে শুরু হচ্ছে। আজ অনুষ্ঠিত হবে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা।

সংশোধিত সূচি অনুযায়ী পরবর্তী পরীক্ষাগুলো হলো—

  • ২২ আগস্ট: ইংরেজি প্রথম পত্র
  • ২৪ আগস্ট: ইংরেজি দ্বিতীয় পত্র
  • ২৭ আগস্ট: আরবি দ্বিতীয় পত্র
  • ২৯ আগস্ট: হাদিস ও উসূলুল হাদিস
  • ৩১ আগস্ট: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
  • ৫ সেপ্টেম্বর: বালাগাত ও মানতিক, পদার্থবিজ্ঞান প্রথম পত্র ও তাজবিদ প্রথম পত্র
  • ৭ সেপ্টেম্বর: আল ফিকহ প্রথম পত্র
  • ৯ সেপ্টেম্বর: আল ফিকহ দ্বিতীয় পত্র

বন্যার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার আলিম পরীক্ষার এসব বিষয় স্থগিত করা হয়েছিল।

উত্তরপত্র একই দিনে পাঠানোর নির্দেশ

দ্রুত ফল প্রকাশের লক্ষ্যে স্থগিত আলিম পরীক্ষার উত্তরপত্র পরীক্ষা গ্রহণের দিনই বোর্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা শেষে কোনো ধরনের বিলম্ব না করে সংশ্লিষ্ট জেলা পোস্ট অফিসের মাধ্যমে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে উত্তরপত্র পাঠাতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তরপত্র যথাযথভাবে প্যাকেটজাত ও সিলগালা করে পাঠানো এবং পাঠানোর পর বোর্ডকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার নম্বরও নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে বোর্ডে পাঠাতে বলা হয়েছে।


জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে ইউনিফর্ম ও শিক্ষা উপকরণ
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে ইউনিফর্ম ও শিক্ষা উপকরণ

আগামী বছরের জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। পাশাপাশি প্রাথমিকের শিক্ষার্থীদের ইউনিফর্মসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার সেগুনবাগিচায় ‘কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাকার্যক্রম

১ দিন আগে


বারিধারায় ফেইথ ইন্টারন্যাশনাল একাডেমির প্রথম পূর্ণাঙ্গ বালিকা ক্যাম্পাস উদ্বোধন
বারিধারায় ফেইথ ইন্টারন্যাশনাল একাডেমির প্রথম পূর্ণাঙ্গ বালিকা ক্যাম্পাস উদ্বোধন

রাজধানীর গুলশান-বারিধারা এলাকায় মেয়েদের জন্য ফেইথ ইন্টারন্যাশনাল একাডেমির প্রথম পূর্ণাঙ্গ বালিকা ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে। আধুনিক ও মানসম্মত শিক্ষার পাশাপাশি পবিত্র কুরআন শিক্ষা, নৈতিকতা, চরিত্র গঠন ও নেতৃত্ব বিকাশের সমন্বিত শিক্ষাব্যবস্থাকে সামনে রেখে চালু করা হয়েছে নতুন এই ক্যাম্পাস।শুক্রবার সকাল ১০টায় রাজধানীর নূরেরচালা রোডের ১১৩৭ নম্বর, খন্দকার ভিলা ঠিকানায় অবস্থিত...

২ দিন আগে


যশোরের বসুন্দিয়াকে গর্বিত করলেন মো. ফেরদাউস জুলাই স্মৃতিকথন প্রতিযোগিতায় প্রথম
যশোরের বসুন্দিয়াকে গর্বিত করলেন মো. ফেরদাউস জুলাই স্মৃতিকথন প্রতিযোগিতায় প্রথম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ‘জুলাই স্মৃতিকথন’ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) হল সংসদ নেতা মো. ফেরদাউস। গত ২১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট অডিটোরিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি

২ দিন আগে


৪৯তম বিশেষ বিসিএসে ইতিহাসে প্রথম হয়েও নিয়োগবঞ্চিত সোহেল রানা
৪৯তম বিশেষ বিসিএসে ইতিহাসে প্রথম হয়েও নিয়োগবঞ্চিত সোহেল রানা

অভাবের সংসারে বড় হয়েছেন সোহেল রানা। দৃঢ় ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমে ৪৯তম বিশেষ বিসিএসের শিক্ষা ক্যাডারের ইতিহাস বিভাগে প্রথম স্থান অর্জন করেও শেষ পর্যন্ত নিয়োগ থেকে বাদ পড়েছেন তিনি। চূড়ান্ত নিয়োগ গেজেটে তাঁর নাম না থাকায় ভেঙে পড়েছেন এই মেধাবী প্রার্থী। বুধবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত নিয়োগ গেজেট থেকে বিষয়টি...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom