বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের, জানাল নৌবাহিনী
আন্তর্জাতিক ডেস্ক
বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনার কথা জানিয়েছে পাকিস্তান। দেশটির নৌবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পাকিস্তান নৌবাহিনীর কমোডর ওমর ফারুক শ্রীলঙ্কার দৈনিক দ্য মর্নিং-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সদ্য কমিশনকৃত “হ্যাঙ্গর-শ্রেণির” সাবমেরিন পাকিস্তানের নৌ সক্ষমতা বাড়াবে এবং ভবিষ্যতে বঙ্গোপসাগর অঞ্চলে উপস্থিতি বজায় রাখতে সহায়তা করবে।
তিনি আরও জানান, এই শ্রেণির আরও সাতটি সাবমেরিন ধাপে ধাপে নৌবাহিনীতে যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যা আঞ্চলিক সমুদ্রপথে পাকিস্তানের কৌশলগত অবস্থানকে শক্তিশালী করতে পারে।
চীন নির্মিত “হ্যাঙ্গর” শ্রেণির সাবমেরিন সম্প্রতি পাকিস্তান নৌবাহিনীতে কমিশন করা হয়েছে বলে জানা গেছে। এটি নিয়ে চীন থেকে ফেরার পথে কমোডর ওমর ফারুক শ্রীলঙ্কার কলম্বোতে যাত্রাবিরতি করেন এবং সেখানেই তিনি এ মন্তব্য করেন।
বঙ্গোপসাগর দীর্ঘদিন ধরেই দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ কৌশলগত জলপথ হিসেবে বিবেচিত। ভারত, বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলঙ্কাসহ একাধিক দেশের উপকূল এই অঞ্চলে অবস্থিত হওয়ায় এটি আঞ্চলিক বাণিজ্য ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশ্লেষকদের মতে, এই অঞ্চলে যেকোনো নৌ-সামরিক উপস্থিতির ঘোষণা ভূ-রাজনৈতিক উত্তেজনা ও কৌশলগত প্রতিযোগিতার ইঙ্গিত বহন করে। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী, উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে আন্তর্জাতিক জলসীমায় সব দেশের জাহাজ চলাচল বৈধ।
এ বিষয়ে এখনো পাকিস্তান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করা হয়নি।
ইমরান খান কারাগারে মারা গেছেন—গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে মারা গেছেন-এমন গুঞ্জনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে ইমরান খানের মৃত্যুর দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য ও স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ পাওয়া যায়নি। বরং পাকিস্তানের সেনাবাহিনী এ খবরকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।রাওয়ালপিন্ডির...
১১ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার ‘গোপন বাহিনী’, এআই দিয়ে চাকরিতে ঢুকছে গুপ্তচরেরা
যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি খাতে ছদ্মবেশে ঢুকে পড়ছে উত্তর কোরিয়ার একটি বিশাল নেটওয়ার্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), চুরি করা পরিচয়পত্র এবং মার্কিন সহযোগীদের ব্যবহার করে এসব কর্মী বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি নিচ্ছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ইতোমধ্যে এমন হাজার হাজার উত্তর কোরীয় কর্মীর সন্ধান পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ...
১২ ঘন্টা আগে
গোয়েন্দা তথ্যের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করেছে: আরাগচি
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করাসহ বিভিন্ন সিদ্ধান্তে গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করে আসছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।আরাগচি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্রের নেওয়া
১৮ ঘন্টা আগে
ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী
ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি নারী।বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।ফেরত আসা তিন নারী হলেন—রিয়া খাতুন (২৫), শিল্পী খাতুন (২৬) ও শিমলা খাতুন (২৬)। তারা সাতক্ষীরা, নড়াইল ও পাবনা জেলার বাসিন্দা।বেনাপোল ইমিগ্রেশন
২০ ঘন্টা আগে
