বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুক পোস্ট, কলেজশিক্ষিকা সাময়িক বরখাস্ত
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় রাজশাহীর চারঘাটে নন্দনগাছী মহাবিদ্যালয়ের এক শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) কলেজের ব্যবস্থাপনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নিয়ম অনুযায়ী সাময়িক বরখাস্তের আগে ওই শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
সাময়িক বরখাস্ত হওয়া সোহেলী আক্তার নন্দনগাছী মহাবিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের প্রভাষক। শনিবার (১৫ আগস্ট) শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি ফটোকার্ড পোস্ট করেন। ফটোকার্ডে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি’ লেখা ছিল এবং এতে শেখ মুজিবুর রহমানের ছবিও ছিল। ক্যাপশনে লেখা ছিল, ‘বিনম্র শ্রদ্ধা’।
এরপর সোমবার কলেজের ব্যবস্থাপনা পর্ষদের সভায় তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
কলেজের অধ্যক্ষ ওয়াহেদুল ইসলাম বলেন, প্রভাষক সোহেলী আক্তার নিষিদ্ধঘোষিত সংগঠনের প্রধানকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন-এমন বিষয় কলেজ কর্তৃপক্ষ জানতে পেরে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কেউ এ ধরনের রাষ্ট্রবিরোধী পোস্ট দিতে পারেন না। কলেজের শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তবে কারণ দর্শানোর নোটিশ না দিয়েই কীভাবে তাকে সাময়িক বরখাস্ত করা হলো-এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ কোনো জবাব দেননি।
সোহেলী আক্তার বলেন, তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে-এ বিষয়টি তিনি জানেন না। সাংবাদিকদের ফোনের মাধ্যমে তিনি বিষয়টি জানতে পেরেছেন। তার ভাষ্য, ‘আমার কী দোষ, সেটাও তো জানি না। আমার কিছু বলার নেই।’
কলেজের ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি ও চারঘাটের নিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ব্যবস্থাপনা পর্ষদ সর্বসম্মতিক্রমে শিক্ষিকাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে।
অভিযুক্ত শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে কি না-জানতে চাইলে তিনি বলেন, নোটিশ দেওয়া হয়নি। তবে ওই শিক্ষিকার বিরুদ্ধে আরও কিছু অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তিনি।
রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৩৭ রোগী
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। তার মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিন্ড্রোম উল্লেখ করা হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে ১৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। রোববার (৪ অক্টোবর) রামেক হাসপাতালের সর্বশেষ ডেঙ্গু আপডেট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে
১ দিন আগে
এক রাতে তিন দফা ভূমিকম্প, কেঁপে উঠল চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা
মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এবং ভারতের মিজোরাম-ত্রিপুরা এলাকায় এক রাতেই পরপর তিন দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এসব ভূমিকম্পের কম্পন বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ বিভিন্ন এলাকায় অনুভূত হয়। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১২ মিনিট থেকে রাত ১টা ২৭ মিনিটের মধ্যে এসব ভূমিকম্প হয়।ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রাত
২ দিন আগে
টঙ্গীতে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড
গাজীপুরের টঙ্গীতে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গীর গোপালপুর সোসাইটির মাঠ এলাকায় উইনডি গার্মেন্টসের পাশের শাহিন মিয়ার ঝুটের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো.
২ দিন আগে
৪. পরিচ্ছন্নতার বিনিময়ে নিত্যপণ্য, মনোহরগঞ্জে নতুন উদ্যোগ
ডেঙ্গুর বিস্তার রোধ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে কুমিল্লার মনোহরগঞ্জে বর্জ্যের বিনিময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণের ব্যতিক্রমী কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বাইশগাঁও ইউনিয়নের মান্দারগাঁও বাজারে ‘পরিষ্কার পরিবেশ, সুস্থ সমাজ গড়তে বর্জ্য হোক সম্পদ’ স্লোগানে এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির আয়োজন করেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক
২ দিন আগে
