বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েও ঘুরে দাঁড়ানো ইয়ামি গৌতম, জানালেন সংগ্রামের গল্প
বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
বলিউডে অভিষেক ছবিই ছিল সুপারহিট। তবু কাঙ্ক্ষিত সুযোগের অভাবে দীর্ঘদিন ক্যারিয়ারে সংগ্রাম করতে হয়েছে জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতমকে। একসময় অভিনয় ছেড়ে নিজের রাজ্য হিমাচল প্রদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। তবে ভাগ্যের মোড় ঘুরে যায় পরপর দুটি সফল সিনেমার মাধ্যমে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের কঠিন সময়ের স্মৃতিচারণ করে ইয়ামি জানান, অভিনয় জীবন নিয়ে চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হয়েছিল তাকে।
২০১২ সালে আয়ুষ্মান খুরানার বিপরীতে ‘ভিকি ডোনর’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় ইয়ামির। ছবিটি বক্স অফিসে সফল হলেও এরপর দীর্ঘ সময় তিনি প্রত্যাশিত ধরনের চরিত্র পাননি। ‘প্রথাগত নায়িকা’র গণ্ডিতে আটকে থাকায় অভিনয়ের পরিধি বাড়ানোর সুযোগও ছিল সীমিত।
তিনি জানান, ২০১৯ সালে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ মুক্তির আগেই বলিউড ছাড়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করে ফেলেছিলেন। এমনকি হিমাচল প্রদেশে ফিরে পরিবারের সঙ্গে কৃষিকাজে যুক্ত হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনাও করেছিলেন।
ইয়ামি বলেন, “আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলাম যে আর অভিনয় করব না। ভেবেছিলাম বাড়ি ফিরে যাব। আমাদের সেখানে চাষের জমি রয়েছে। সম্পূর্ণ ভিন্ন একটি জীবন শুরু করার কথা ভাবছিলাম। বাবা-মাও আমাকে বলেছিলেন, ‘বাড়ি ফিরে এসো।’”
তবে ঠিক সেই সময়ই তার জীবনে আসে বড় পরিবর্তন। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ এবং পরে ‘বালা’ সিনেমার সাফল্য তাকে নতুনভাবে পরিচিতি এনে দেয়। এরপর থেকে বলিউডে নিজের অবস্থান ধীরে ধীরে শক্ত করতে সক্ষম হন তিনি।
বলিউডে কোনো পারিবারিক পরিচয় ছাড়া কাজ করার অভিজ্ঞতা নিয়েও খোলামেলা কথা বলেন ইয়ামি। তার মতে, একজন ‘বহিরাগত’ শিল্পীর জন্য নিজের যোগ্যতা প্রমাণ করা অনেক বেশি কঠিন।
তিনি বলেন, “চ্যালেঞ্জটা শুধু বহিরাগত হওয়া নয়, প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করতে হয়। অনেক সময় মনে হতো আমি একটি চরিত্রের জন্য পুরোপুরি প্রস্তুত, কিন্তু সেই সুযোগ দেওয়া হচ্ছে এমন কাউকে, যে আগে থেকেই ইন্ডাস্ট্রির অংশ। তখন ভাবতাম, আমিও যদি এত সুযোগ পেতাম, তাহলে হয়তো আরও ভালো অভিনেত্রী হয়ে উঠতে পারতাম।”
তবে সময়ের সঙ্গে বলিউডে ইতিবাচক পরিবর্তন এসেছে বলেও মনে করেন এই অভিনেত্রী।
ইয়ামির ভাষায়, “এখন দর্শক আপনি কোথা থেকে এসেছেন, সেটা দেখেন না। তারা দেখেন আপনি ভালো অভিনেতা কি না, আপনার কাজের ওপর ভরসা করা যায় কি না। এই পরিবর্তন আগামী প্রজন্মের জন্য আমাকে আশাবাদী করে।”
দীর্ঘ সংগ্রাম পেরিয়ে বর্তমানে বলিউডের অন্যতম সফল অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ইয়ামি গৌতম। সামনে পরিচালক বালাজি মোহনের নতুন সিনেমা ‘নয়ী নভেলী’-তে তাকে দেখা যাবে।
শাকিব খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অস্বস্তি হয়নি: সাবিলা নূর
অভিনেত্রী সাবিলা নূর ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দাতেও নিজের অবস্থান তৈরি করছেন। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই সহশিল্পী হিসেবে পান ঢালিউড সুপারস্টার শাকিব খানকে।সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং পর্দার রোমান্টিক দৃশ্যে অভিনয় নিয়ে খোলামেলা কথা বলেন সাবিলা...
৪ দিন আগে
বিশ্বমুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে। স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, দেশের দর্শকরা ৩০ জুলাই থেকেই সিনেমাটি দেখতে পারবেন। বিশ্বের অধিকাংশ দেশ, যুক্তরাষ্ট্রসহ, ছবিটি মুক্তি পাবে ৩১ জুলাই।এটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (এমসিইউ) ৩৮তম চলচ্চিত্র এবং ‘স্পাইডার-ম্যান’ সিরিজের চতুর্থ কিস্তি। সিনেমাটি পরিচালনা করেছেন...
৫ দিন আগে
যুক্তরাষ্ট্রে প্রথম একক সংগীতানুষ্ঠানে মঞ্চে উঠছেন অপূর্ব
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয়ের পাশাপাশি গায়ক হিসেবেও দর্শকদের কাছে পরিচিত। বিভিন্ন টেলিভিশন নাটকে নিজের কণ্ঠে গান শোনানোর পর এবার প্রথমবারের মতো একক সংগীতানুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন তিনি।আগামী ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’। অনুষ্ঠানের আয়োজন করছে ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট।আয়োজকদের তথ্য...
৫ দিন আগে
ফেসবুক অনুসারীতে সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি, দেশের নতুন রেকর্ড
ফেসবুক অনুসারীর সংখ্যায় বাংলাদেশের সব তারকাকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। দীর্ঘদিন ধরে শীর্ষস্থান ধরে রাখা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়িয়ে বর্তমানে দেশের সবচেয়ে বেশি ফেসবুক অনুসারীর মালিক তিনি।সোমবার (২৮ জুলাই) সকালে দুই তারকার অফিসিয়াল ফেসবুক পেজ পর্যালোচনায় দেখা যায়, পরীমনির...
৫ দিন আগে
