বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাড়ির গ্যাস রাইজারে আগুন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বজ্রপাতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসভবনের গ্যাস রাইজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউ এলাকায় মন্ত্রীর বাসভবনের গেটের কাছে এ ঘটনা ঘটে।
গ্যাস রাইজারে আগুন
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সিরাজগঞ্জে বৃষ্টির সঙ্গে ব্যাপক বজ্রপাত হচ্ছিল। এর মধ্যেই হঠাৎ মন্ত্রীর বাসভবনের সামনের গ্যাস রাইজারের কাছে আগুনের শিখা দেখা যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, দুপুর ১টা ১৫ মিনিটের দিকে মন্ত্রীর বাড়িতে আগুন লাগার খবর পান তারা। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি জানান, বাড়ির গেটম্যানের দেওয়া তথ্য অনুযায়ী, বজ্রপাতের পর গ্যাস রাইজার থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
কর্ণফুলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় বিয়ের গাড়ির নিহত ৪, আহত ৭
স্বজনদের বরাতে জানা গেছে, চট্টগ্রাম শহরে একটি বিয়ের অনুষ্ঠান শেষে মাইক্রোবাসে করে কক্সবাজারের ঈদগাহে ফিরছিলেন তাঁরা। পথে শিকলবাহা চৌমুহনী এলাকায় একটি কাভার্ডভ্যান ইউটার্ন নেওয়ার সময় মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়।দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে মাইক্রোবাসের চালক এবং এক ভাই-বোন রয়েছেন।আহত সাতজনকে আশঙ্কাজনক
১০ ঘন্টা আগে
তিতাসপাড়ে নৌকা বাইচ, অর্ধ লক্ষাধিক মানুষের মিলনমেলা
শনিবার (১২ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৫ আগস্ট-পরবর্তী বিভিন্ন পরিস্থিতির কারণে ২০২৪ ও ২০২৫ সালে টানা দুই বছর প্রতিযোগিতাটি আয়োজন করা সম্ভব হয়নি। ফলে এবারের আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস ও আগ্রহ।আয়োজকরা জানান, তিতাস নদীর ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার...
১ দিন আগে
প্রতিমন্ত্রীর গাড়ীর ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান
বগুড়ার শিবগঞ্জে প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজা বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। পরিবারের জীবিকা নির্বাহ ও আত্মকর্মসংস্থানের জন্য একটি গাভী দেওয়া হয়েছে।জীবিকার ব্যবস্থা করতে গাভী প্রদানবুধবার (৯ সেপ্টেম্বর) শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান নিহত ফিরোজা বেগমের স্বজনদের হাতে গাভীটি তুলে দেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা...
৪ দিন আগে
রূপপুর প্রকল্পের পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত সার্ভার রুম
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বায়েকের সার্ভার রুমসহ আশপাশের কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে কম্পিউটার, এসি, গুরুত্বপূর্ণ কাগজপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম ও ইন্টারনেট সার্ভারের বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে।অগ্নিকাণ্ডের পর পাওনিয়ার বেজসহ আশপাশের দুটি ভবনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। একই সঙ্গে...
৫ দিন আগে
