বিয়ের আসর থামিয়ে অসুস্থ ক্যাটারিং কর্মীদের চিকিৎসা দিলেন নববিবাহিতা কনে ডাক্তার
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
কেরালার এক নববিবাহিতা চিকিৎসক নিজের বিয়ের অনুষ্ঠান কিছুক্ষণের জন্য থামিয়ে অসুস্থ হয়ে পড়া দুই ক্যাটারিং কর্মীকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ভাইরাল হয়েছে।
ভারতের কেরালার কান্নুর জেলার পানুরের বাসিন্দা চিকিৎসক শিরিন সুবায়েরের বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। তাঁর সঙ্গে চিকিৎসক রিজাজের বিয়ের আয়োজন চলাকালে ক্যাটারিং দলের দুই নারী কর্মী অসুস্থ হয়ে পড়েন। তাঁদের একজনের নাক দিয়ে রক্ত পড়ছিল এবং অন্যজন মাথা ঘোরার পর জ্ঞান হারানোর মতো অবস্থায় ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত কেউ একজন শিরিনকে বিষয়টি জানালে তিনি দ্রুত সেখানে গিয়ে পরিস্থিতি দেখেন এবং প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেন।
শুক্রবার একটি টেলিভিশন চ্যানেলকে শিরিন বলেন, সবাই জানতেন তিনি একজন চিকিৎসক। তাই কেউ একজন তাঁকে পরিস্থিতি দেখতে অনুরোধ করেন। পরে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেন।
শিরিন বর্তমানে ওট্টাপালমের ভাল্লুভানাদ হাসপাতালে ইমার্জেন্সি মেডিসিনে এমডির প্রথম বর্ষে পড়াশোনা করছেন। প্রয়োজন হলে হাসপাতালে নেওয়ার আগ পর্যন্ত তিনি ওই দুই নারীকে প্রাথমিক চিকিৎসা দেন।
নাক দিয়ে রক্ত পড়া নারীকে সামনের দিকে ঝুঁকে ১০ থেকে ১৫ মিনিট নাকের নরম অংশ শক্ত করে চেপে ধরার পরামর্শ দেন শিরিন। অন্যদিকে মাথা ঘুরে জ্ঞান হারানোর মতো অবস্থায় থাকা নারীকে পা উঁচু করে শুইয়ে রাখেন।
শিরিন জানান, এগুলো প্রাথমিক চিকিৎসার অংশ। প্রথমে প্রাথমিক সহায়তা দেওয়া এবং প্রয়োজন হলে দ্রুত হাসপাতালে নেওয়াই গুরুত্বপূর্ণ।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা তৈরি হলেও বিষয়টিকে বিশেষ কোনো ঘটনা হিসেবে দেখছেন না শিরিন। তাঁর ভাষায়, রাস্তায় কাউকে পড়ে যেতে বা অজ্ঞান হতে দেখলে একজন চিকিৎসক হিসেবে স্বাভাবিকভাবেই সাহায্য করার চেষ্টা করেন তিনি।
তিনি আরও বলেন, জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসার জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দ্রুত সিপিআরসহ প্রয়োজনীয় প্রাথমিক সহায়তা দিতে পারলে সংকটাপন্ন ব্যক্তির জীবন রক্ষার সম্ভাবনা বাড়তে পারে।
শিরিন জানান, অনুষ্ঠানের সময় কেউ যে ভিডিও ধারণ করছিলেন, তা তিনি বুঝতে পারেননি। পরে ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়লে বিষয়টি জানতে পারেন।
অন্যদিকে শিরিনের স্বামী চিকিৎসক রিজাজও চিকিৎসাশাস্ত্রে স্নাতকোত্তর পড়াশোনা করছেন। তিনি অন্ধ্র প্রদেশে অর্থোপেডিকস বিষয়ে বিশেষজ্ঞতা অর্জন করছেন।
নবদম্পতির মতে, বিয়ের দিনের এই ঘটনাটি আবারও মনে করিয়ে দিয়েছে—জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসার জ্ঞান থাকলে যেকোনো জায়গায় দ্রুত একজন মানুষের পাশে দাঁড়ানো সম্ভব।
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ
২ দিন আগে
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে
৪ দিন আগে
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...
৬ দিন আগে
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...
৬ দিন আগে
