খেলাধুলা

বিশ্বকাপের পর ব্যালন ডি’অরের দৌড়ে শীর্ষে ইয়ামাল, ভাঙতে পারেন ২৯ বছরের ঐতিহাসিক রেকর্ড

স্পোর্টস ডেস্ক

২ মাস আগে


বিশ্বকাপের পর ব্যালন ডি’অরের দৌড়ে শীর্ষে ইয়ামাল, ভাঙতে পারেন ২৯ বছরের ঐতিহাসিক রেকর্ড

ছবি: সংগৃহীত


বিশ্ব ফুটবলের নতুন মহাতারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন স্পেনের তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল। ২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেনকে শিরোপা জেতানোর পর এবার ব্যালন ডি’অর জয়ের অন্যতম প্রধান দাবিদার হিসেবে উঠে এসেছে তার নাম। মাত্র ১৯ বছর বয়সেই তিনি ভেঙে দিতে পারেন ২৯ বছরের একটি ঐতিহাসিক রেকর্ড।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, বিশ্বকাপ জয়ের পর ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে ইয়ামালের। বিশ্বকাপ শিরোপার পাশাপাশি লা লিগা জয় এবং পুরো মৌসুমজুড়ে ধারাবাহিক পারফরম্যান্স তাকে বিশ্বের সেরা ফুটবলারদের কাতারে নিয়ে গেছে।

অল্প বয়সে বিশ্বকাপ জয়ের কীর্তি ফুটবল ইতিহাসে খুবই বিরল। ব্রাজিলের কিংবদন্তি পেলে এবং ইতালির জিউসেপ্পে বেরগোমির পর সবচেয়ে কম বয়সী বিশ্বকাপজয়ী গুরুত্বপূর্ণ ফুটবলারদের তালিকায় জায়গা করে নিয়েছেন ইয়ামাল। এর আগে ২০২৪ সালে স্পেনের হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ জিতে টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারও অর্জন করেন তিনি।

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৩৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ইয়ামাল। ক্লাব পর্যায়ে বার্সেলোনার হয়ে জিতেছেন তিনটি লা লিগা, দুটি স্প্যানিশ সুপার কাপ এবং একটি কোপা দেল রে। আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগা জয়ই তার অন্যতম লক্ষ্য।

ব্যক্তিগত অর্জনের তালিকায় রয়েছে কোপা ট্রফি ও গোল্ডেন বয় পুরস্কার। সর্বশেষ লা লিগা মৌসুমে ১৬ গোল করে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান তিনি। পাশাপাশি ফেররান তোরেসের সঙ্গে যৌথভাবে জেতেন জাররা ট্রফি এবং মৌসুমে ১১টি অ্যাসিস্ট করেন।

বার্সেলোনার জার্সিতে এখন পর্যন্ত ১৫১ ম্যাচে ৪৯ গোল ও ৪৪ অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। বিশ্বকাপ শুরুর আগে বাঁ হাঁটুর টেন্ডনের চোটে ভুগলেও পুরো টুর্নামেন্টে স্পেনের অন্যতম সেরা পারফর্মার ছিলেন তিনি। সৌদি আরবের বিপক্ষে গোল করার পাশাপাশি সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে স্পেনের প্রথম গোলের পেনাল্টিও আদায় করেন।

পরিসংখ্যান অনুযায়ী, পুরো বিশ্বকাপে সফল ড্রিবলের দিক থেকে ইয়ামালের চেয়ে এগিয়ে ছিলেন শুধু আর্জেন্টিনার লিওনেল মেসি। মেসির সফল ড্রিবল ছিল ২৮টি, আর ইয়ামালের ২৭টি। অন্যদিকে কিলিয়ান এমবাপে, মাইকেল অলিসে ও ভিনিসিয়ুস জুনিয়র প্রত্যেকে ১৬টি করে সফল ড্রিবল সম্পন্ন করেন।

দুর্দান্ত এই পারফরম্যান্সের সুবাদে ২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের অন্যতম প্রধান দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন ইয়ামাল। পুরস্কারটি জিততে পারলে তিনি ইতিহাসের সবচেয়ে কম বয়সী ব্যালন ডি’অরজয়ী ফুটবলার হবেন। বর্তমানে এই রেকর্ডটি ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিওর দখলে। তিনি ১৯৯৭ সালে ২১ বছর ৯২ দিন বয়সে ব্যালন ডি’অর জিতেছিলেন।

বিশ্বকাপের পর আরও একটি সুখবর পেয়েছেন ইয়ামাল। বিশেষায়িত ওয়েবসাইট ট্রান্সফারমার্কটের সর্বশেষ মূল্যায়নে তার বাজারমূল্য বেড়ে দাঁড়িয়েছে ২২০ মিলিয়ন ইউরো। একই বাজারমূল্য রয়েছে নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ডেরও।

সফল একটি মৌসুম শেষে বর্তমানে ছুটিতে রয়েছেন ইয়ামাল। নতুন মৌসুমে বার্সেলোনায় ফিরে আরও বড় লক্ষ্য নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন তিনি। বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে ভবিষ্যতে ফুটবল ইতিহাসের অন্যতম সফল ক্যারিয়ার গড়ার সম্ভাবনা রয়েছে এই স্প্যানিশ বিস্ময়বালকের সামনে।


সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের

১ দিন আগে


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

৩ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৬ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom