বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগ আনতে ফিফার পরিকল্পনা
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের একটি সহযোগী প্রতিষ্ঠান গঠন এবং এর সংখ্যালঘু মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে এই উদ্যোগকে ‘ফুটবলের আত্মা বিক্রির চেষ্টা’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
বুধবার (২৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, ফিফা ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)’ নামে একটি সহযোগী প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করছে, যা বিশ্বকাপসহ সংস্থাটির বাণিজ্যিক ও ইভেন্ট-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করবে।
ফিফা নতুন প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখবে। তবে প্রায় ৪ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার তহবিল সংগ্রহের লক্ষ্যে এর সংখ্যালঘু মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব দেওয়া হবে।
ফিফার দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জশুয়া কুশনার প্রতিষ্ঠিত একটি বিনিয়োগ প্রতিষ্ঠান সম্ভাব্য বিনিয়োগকারী গোষ্ঠীর নেতৃত্ব দিতে পারে।
পরিকল্পনাটি প্রকাশের পরই কড়া প্রতিক্রিয়া জানায় উয়েফা। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, এই প্রস্তাব এমন একটি সীমা অতিক্রম করেছে, যা ফুটবলের পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর কখনোই অতিক্রম করা উচিত নয়।
উয়েফা আরও বলেছে, জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন, লিগ, ক্লাব, খেলোয়াড়, সমর্থক এবং সরকার-সবারই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা উচিত।
কঠোর ভাষায় উয়েফা জানায়, “ফুটবলের আত্মা এবং এর পরিচালনা বিক্রয়যোগ্য পণ্য নয়। বিশেষ করে যখন আর্থিক লাভের ক্ষেত্রে পর্যাপ্ত স্বচ্ছতা নেই। আমরা কেউ ফুটবলের মালিক নই। এটি বিক্রি করার অধিকার ফিফার নেই।”
তবে ফিফা তাদের অবস্থানে অনড়। সংস্থাটির দাবি, এই উদ্যোগ থেকে অতিরিক্ত অর্থ সংগ্রহ করে বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে ব্যয় করা হবে। অবকাঠামো উন্নয়ন, কোচিং, জাতীয় দল, তৃণমূল ফুটবল এবং নারী ফুটবলে বিনিয়োগ বাড়ানোই এ পরিকল্পনার মূল লক্ষ্য।
বিশ্লেষকদের মতে, এই প্রস্তাব সুইজারল্যান্ডভিত্তিক ফিফা এবং ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার মধ্যে দীর্ঘদিনের মতপার্থক্যকে আরও স্পষ্ট করেছে। ইউরোপীয় ফুটবল মহল যেখানে খেলাটির ঐতিহ্য ও পরিচালন কাঠামো রক্ষার ওপর জোর দিচ্ছে, সেখানে ফিফা বৈশ্বিক পরিসরে ফুটবলের বিস্তার এবং আর্থিক সক্ষমতা বৃদ্ধিকে অগ্রাধিকার দিচ্ছে।
এদিকে যুক্তরাজ্যের রাজনীতিক অ্যান্ডি বার্নহ্যামও এ পরিকল্পনার সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, “বিশ্বকাপ কোনো সাধারণ বাণিজ্যিক পণ্য নয়। এটি বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা এবং এটি বিক্রি করার ক্ষমতা কারও নেই।”
তিনি আরও বলেন, “চুক্তিকে যেভাবেই উপস্থাপন করা হোক না কেন, একবার যদি এর কোনো অংশ বিক্রি করে দেওয়া হয়, তবে ফুটবলের মৌলিক আদর্শই ক্ষতিগ্রস্ত হবে।”
উল্লেখ্য, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর দায়িত্ব গ্রহণের পর থেকেই ফিফা ও উয়েফার মধ্যে বিভিন্ন নীতিগত বিষয়ে মতবিরোধ রয়েছে। সাম্প্রতিক বিশ্বকাপের বিভিন্ন ইস্যুর পর এবার নতুন এই বাণিজ্যিক পরিকল্পনা দুই সংস্থার সম্পর্কের টানাপোড়েনে নতুন মাত্রা যোগ করেছে।
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের
১ দিন আগে
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...
২ দিন আগে
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে
৬ দিন আগে
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...
৬ দিন আগে
