বিশ্বকাপ ভেন্যু ইস্যুতে ট্রাম্প-ফিফা মতবিরোধ
অনলাইন ডেস্ক
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে ঘিরে ভেন্যু নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, তিনি চাইলে আয়োজক শহরগুলোকে 'অনিরাপদ' ঘোষণা করে সেখান থেকে ম্যাচের স্থান পরিবর্তন করতে পারেন। তবে ফিফা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, টুর্নামেন্টের ভেন্যু নির্ধারণের সম্পূর্ণ ক্ষমতা একমাত্র তাদেরই, কোনো রাষ্ট্র বা সরকারের নয়।
ফিফা ২০২২ সালেই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—এই তিনটি দেশে আয়োজিতব্য বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করেছে। এই তালিকায় যুক্তরাষ্ট্রের ১১টি, মেক্সিকোর তিনটি এবং কানাডার দুটি শহর অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস এবং সান ফ্রান্সিসকোর কাছাকাছি অবস্থিত ন্যাশনাল ফুটবল লীগ (এনএফএল) স্টেডিয়ামও রয়েছে।
লন্ডনে একটি ব্যবসায়িক সম্মেলনে ফিফার সহসভাপতি ও কনকাক্যাফ সভাপতি ভিক্টর মন্টাগলিয়ান স্পষ্ট করেন, "এটি ফিফার টুর্নামেন্ট, সিদ্ধান্তও নেবে ফিফাই।" তিনি মনে করেন, ফুটবল খেলাটি রাজনীতি এবং নেতাদের সীমাবদ্ধতার ঊর্ধ্বে টিকে থাকবে। মন্টাগলিয়ান আরও যোগ করেন, "এ খেলাই আমাদের সৌন্দর্য, এটি কোনো ব্যক্তি বা রাষ্ট্রের চেয়েও বড়।"
প্রেসিডেন্ট ট্রাম্প তার অবস্থান থেকে সরে আসেননি। তিনি সতর্ক করে দিয়েছেন যে, যেসব শহর তার অভিবাসন ও অপরাধবিরোধী নীতির বিরোধিতা করবে, সেসব স্থান থেকে বিশ্বকাপ ম্যাচ সরিয়ে নেওয়া হতে পারে। তিনি বলেন, "আমি যদি মনে করি কোনো ভেন্যু অনিরাপদ, তাহলে তা বাদ দেওয়া হবে।" শুধু বিশ্বকাপ নয়, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক নিয়েও একই ধরনের সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
অন্যদিকে, আন্তর্জাতিক ফুটবল থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার একটি দাবিও উত্থাপিত হয়েছে। এই প্রসঙ্গে ফিফার সহসভাপতি মন্টাগলিয়ান জানিয়েছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা (UEFA)-এর, ফিফার নয়। আগামী সপ্তাহে জুরিখে ফিফা কাউন্সিলের বৈঠকেও এই বিষয়টি আলোচনার জন্য রাখা হবে না।
ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান সংঘাতের কারণে ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে বহিষ্কার করার জন্য জাতিসংঘভুক্ত আটজন বিশেষজ্ঞ ফিফা ও উয়েফার কাছে আহ্বান জানিয়েছিলেন। তবে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ঘোষণা করেছে যে, বিশ্বকাপে ইসরায়েলকে নিষিদ্ধ করার যেকোনো উদ্যোগ তারা প্রতিহত করবে।
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ
২ দিন আগে
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে
৪ দিন আগে
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...
৬ দিন আগে
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...
৬ দিন আগে
