বিশ্বের বৃহত্তম আইসবার্গ এ২৩-এ ভেঙে যাচ্ছে
অনলাইন ডেস্ক
বিশ্বের বৃহত্তম আইসবার্গ এ২৩-এ দ্রুত গতিতে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হচ্ছে।
এমনটাই জানিয়েছেন ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে (বিএএস)-এর বিজ্ঞানীরা।
এই বিশাল হিমশৈলটি এ২৩-এ নামে পরিচিত এবং এটি বিশ্বের প্রাচীনতম হিমশৈলগুলোর মধ্যে অন্যতম। ১৯৮৬ সালে এটি অ্যান্টার্কটিকার ফিলচনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হয়ে সমুদ্রতলে আটকে গিয়েছিল।
একসময় এর আয়তন ছিল প্রায় ৩,৯০০ বর্গকিলোমিটার। সাম্প্রতিক সময়ে স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে, আইসবার্গটি ধীরে ধীরে ক্ষয় হচ্ছে।
বিজ্ঞানীদের মতে, সমুদ্রের পানির উষ্ণতা এবং বায়ুর তাপমাত্রা বৃদ্ধির কারণে অ্যান্টার্কটিকা ক্রমশ অস্থিতিশীল হয়ে উঠছে। এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে না পারায় এ ধরনের ঘটনা ঘটছে। আশঙ্কা করা হচ্ছে, ভবিষ্যতে আরও অনেক হিমশৈল ভেঙে পড়তে পারে।
সূত্র: সিএনএন নিউজ
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...
২২ ঘন্টা আগে
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...
১ দিন আগে
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...
১ দিন আগে
মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের
ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে একটি মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে সেখানেই ঘুমিয়ে পড়েছে একটি বানর। পরে বানরটির তাণ্ডব ও এক কর্মীকে কামড়ে দেওয়ার ঘটনাও ঘটে। পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঁচির ওরমানঝি ব্লকের চৌক এলাকার একটি মদের দোকানে
১ দিন আগে
