আন্তর্জাতিক

বিশ্বে নজিরবিহীন জ্বালানি সংকটের সতর্কবার্তা আইইএ প্রধানের

আন্তর্জাতিক ডেস্ক

৭ মাস আগে


বিশ্বে নজিরবিহীন জ্বালানি সংকটের সতর্কবার্তা আইইএ প্রধানের

ছবি: সংগৃহীত


বিশ্ব বর্তমানে ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তা সংকটের মুখোমুখি-এমন সতর্কবার্তা দিয়েছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর প্রধান ফাতিহ বিরোল।

শুক্রবার (২০ মার্চ) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান-এ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর হামলার ফলে সৃষ্ট অস্থিরতাই এই নজিরবিহীন সংকটের মূল কারণ।

তিনি সরকারগুলোকে জ্বালানি ব্যবহারের পরিমাণ কমাতে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। একই দিনে প্রকাশিত আইইএ’র এক প্রতিবেদনে ব্যবসা প্রতিষ্ঠান ও গৃহস্থালি পর্যায়ে জ্বালানি সাশ্রয়ের ওপর জোর দেওয়া হয়েছে। এতে মহাসড়কে যানবাহনের গতিসীমা কমানো এবং প্রয়োজন অনুযায়ী ‘হোম অফিস’ চালুর মতো পদক্ষেপের পরামর্শ দেওয়া হয়।

ফাতিহ বিরোল বলেন, বর্তমান সংকটের ব্যাপ্তি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ-পরবর্তী গ্যাস সংকট কিংবা ১৯৭০-এর দশকের তেল সংকটের চেয়েও বড়।

তিনি আরও জানান, সংকট মোকাবিলার অন্যতম প্রধান উপায় হলো হরমুজ প্রণালী পুনরায় চালু করা। তবে ইতোমধ্যে জ্বালানি অবকাঠামোর যে ক্ষতি হয়েছে, তা স্বাভাবিক অবস্থায় ফিরতে কয়েক মাস সময় লাগতে পারে।

আইইএ প্রধানের মতে, এই সংকট বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করবে এবং বিশেষ করে উন্নয়নশীল ও উদীয়মান দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।


মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ

২ দিন আগে


কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে

৪ দিন আগে


আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...

৬ দিন আগে


বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম

জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom