রাজনীতি

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

৫ মাস আগে


বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

ছবি: সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির।

বিরোধী দলীয় উপনেতা নির্বাচিত হয়েছেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

অন্যদিকে বিরোধী দলীয় চিফ হুইপ হচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্যদের শপথগ্রহণ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বৈঠকে অংশ নেওয়া গাইবান্ধা জেলা জামায়াতের আমির ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, শিগগিরই ১১ দলীয় জোটের পক্ষ থেকে যৌথ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

এর আগে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াতের সংসদ সদস্যরা শপথ নেন। পরে শপথ গ্রহণ করেন এনসিপির সংসদ সদস্যরা। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি ১১ দলীয় ঐক্যের এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করেছেন।

নতুন সংসদে বিরোধী দলীয় নেতৃত্ব নির্ধারণের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে বিশ্লেষকদের অভিমত।


ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা
ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা

রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন...

৪ ঘন্টা আগে


রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নামই আলোচনায়, ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নামই আলোচনায়, ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার

মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। বিএনপির মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—এমন আলোচনা জোরালো হওয়ার পর সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম।গত কয়েক সপ্তাহের রাজনৈতিক তৎপরতা, বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের...

৮ ঘন্টা আগে


কিশোরগঞ্জে বিএনপি নেতার ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীকে ঘিরে ভিডিও ভাইরাল
কিশোরগঞ্জে বিএনপি নেতার ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীকে ঘিরে ভিডিও ভাইরাল

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা ভিপি সোহেলের একান্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এক ছাত্রদল নেত্রীকে ঘিরে কথিত অনৈতিক সম্পর্কের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

১১ ঘন্টা আগে


নিউমার্কেটে যুবদল-ছাত্রদল সংঘর্ষের আশঙ্কা, আহত ৩
নিউমার্কেটে যুবদল-ছাত্রদল সংঘর্ষের আশঙ্কা, আহত ৩

রাজধানীর নিউমার্কেটে ফুটপাতের দোকান বসানো ও চাঁদা আদায়কে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে বলাকা সিনেমা হলের সামনে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে.এম চঞ্চল ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদলের অন্তত তিন...

১৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom