বিরামপুর সীমান্তে ৬০–৭০ জনকে পুশইনের চেষ্টা, ঠেকাল বিজিবি-গ্রামবাসী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর সীমান্ত দিয়ে ৬০ থেকে ৭০ জন নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর বাধায় সেই চেষ্টা প্রতিহত হয়েছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়ন (বিজিবি-২০)-এর আওতাধীন দাউদপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
সীমান্তের ওপারে অবস্থান
স্থানীয় সূত্র জানায়, সীমান্তের ২৮৯/৫১-এস ও ২৮৯/৫৬-এস সীমানা পিলার থেকে প্রায় ২০ থেকে ৩০ গজ দূরে ভারতের অভ্যন্তরের নিচা গোবিন্দপুর এলাকায় ওই নারী-পুরুষেরা বিচ্ছিন্নভাবে অবস্থান করছেন।
দক্ষিণ দাউদপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মইনুল ইসলাম বলেন, কয়েকজন নারী-পুরুষকে দাউদপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি জানতে পেরে গ্রামবাসীর সহযোগিতায় বিজিবি তা প্রতিহত করে।
এরপর থেকে সীমান্ত এলাকায় বিজিবি, গ্রাম পুলিশ, আনসার সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
‘লাঠি হাতে সারা রাত পাহারা দেব’
স্থানীয় বাসিন্দা মাহাফুজুর রহমান বলেন, “আমাদের জীবন থাকতে ভারতের কোনো মানুষকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকতে দেব না। প্রয়োজনে গ্রামবাসী লাঠি হাতে সারা রাত সীমান্ত পাহারা দেব।”
এদিকে দাউদপুর বিজিবি বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মাহাবুবুর রহমান বলেন, বিজিবির প্রচেষ্টায় বিএসএফ একজনকেও বাংলাদেশে পাঠাতে পারেনি। এ সময় স্থানীয় গ্রামবাসীরাও বিজিবিকে সহযোগিতা করেছেন।
তার ভাষ্য, বিজিবি ও গ্রামবাসীর বাধার মুখে ভারত থেকে বাংলাদেশের দিকে আসা ওই লোকজন আর এগোতে পারেনি।
ঘটনার পর সীমান্ত এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি ও স্থানীয় বাসিন্দারা নজরদারি অব্যাহত রেখেছেন।
নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা নূরুজ্জামানের ইন্তিকালে জামায়াত আমিরের শোক
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের জাতীয় পরিষদ সদস্য ও চাঁদপুর জেলা সভাপতি এবং চাঁদপুরের কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা নূরুজ্জামানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি ৬ সেপ্টেম্বর এক শোকবাণী প্রদান করেছেন।শোকবাণীতে তিনি বলেন, মাওলানা মোঃ নুরুজ্জামান ক্যান্সার
১ দিন আগে
মিরসরাইয়ে ডা. শফিকুর রহমানের গাড়িবহরকে লাল কার্ড, ভিডিও ভাইরাল
চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতাদের বহনকারী গাড়িবহরকে লক্ষ্য করে এক যুবকের লাল কার্ড প্রদর্শনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা।শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যার দিকে ১১ দলীয় ঐক্যজোটের ঘোষিত লংমার্চে চট্টগ্রামের উদ্দেশে যাওয়ার পথে...
১ দিন আগে
আমিনবাজারে এসবি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে
সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আলতাফ হোসেন (৫৮) এসবির ঢাকার মালিবাগ জোনে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় তার ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়েছেন।শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকার মদিনা হাউজিংয়ে এ ঘটনা ঘটে।পুলিশ...
১ দিন আগে
১১ দলীয় লংমার্চে জনস্রোত, কানায় কানায় পূর্ণ লালদিঘি ময়দান
জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় বাস্তবায়নসহ সুনির্দিষ্ট ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের মহাসমাবেশকে কেন্দ্র করে জনস্রোতে পরিণত হয়েছে বন্দরনগরী চট্টগ্রাম। শনিবার বিকেল ৪টার আগেই ঐতিহাসিক লালদিঘি ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়।দুপুরের পর থেকেই লালদিঘি ময়দান ছাড়িয়ে আশপাশের বিভিন্ন এলাকা মিছিল-স্লোগানে মুখর হয়ে ওঠে। নিউমার্কেট, হকার্স...
১ দিন আগে
