বিনোদন

‘বীরে দি ওয়েডিং’-এ অস্বস্তিকর পোশাক পরতে হয়েছিল: স্বরা ভাস্কর

বিনোদন ডেস্ক

৯ মাস আগে


‘বীরে দি ওয়েডিং’-এ অস্বস্তিকর পোশাক পরতে হয়েছিল: স্বরা ভাস্কর

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর জানিয়েছেন, নিজের স্পষ্টভাষী অবস্থান ও সামাজিক-রাজনৈতিক মন্তব্যের কারণে আগের মতো কাজের সুযোগ পান না তিনি। তবে এ কারণে নিজের অবস্থান বদলাতে নারাজ অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বীরে দি ওয়েডিং’ সিনেমায় অভিনয়ের সময় তাকে বেশ কিছু অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল, বিশেষ করে পোশাক-সংক্রান্ত বিষয়ে।

স্বরা জানান, তিনি নিজেকে বাণিজ্যিক নায়িকা নয়, বরং চরিত্রনির্ভর অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। তাই তাঁর পূর্ববর্তী কাজগুলোতে ছিল বাস্তবধর্মী চরিত্র—মধ্যবিত্ত পরিবারের মেয়ে থেকে প্রান্তিক শ্রেণির নারীর ভূমিকাও তিনি করেছেন।

তবে ‘বীরে দি ওয়েডিং’–এ স্বরাকে দেখা যায় ভিন্ন অবতারে—লাস্যময়ী চরিত্রে। এতে কয়েকটি দৃশ্যে তাঁর পোশাক ছিল অত্যন্ত সীমিত, যা তাকে মানসিকভাবে অস্বস্তিতে ফেলেছিল। ছবির জনপ্রিয় গান ‘তারিফা’–তেও তাকে এমন পোশাক পরতে হয়েছিল, যা নিয়ে তিনি বিব্রত ছিলেন।

স্বরার ভাষায়,
“এই ছবিতে আমাকে পুরো সময় জুড়ে গ্ল্যামারাস লুকে থাকতে হয়েছে। ওজন কমানো, শরীরচর্চা—এসব চিন্তা মাথায় ছিল। কিন্তু যে স্নানপোশাক পরানো হয়েছিল, সেটা এতটাই ছোট ছিল যে নিজেকে প্রায় অর্ধনগ্ন মনে হচ্ছিল। সেটে যেতে ভয় লাগত; তোয়ালে জড়িয়ে ভ্যানিটি ভ্যান থেকে সেটে যেতে হতো।”

একই গানে কারিনা কাপুর খান এবং সোনম কাপুর কেও প্রায় একই ধাঁচের পোশাকে দেখা যায়, যদিও তারা এ নিয়ে কোনো আপত্তি করেননি।

স্বরা ভাস্করের মতে, তিনি চরিত্রের প্রয়োজনে সবসময় নিজেকে বদলাতে প্রস্তুত, তবে অস্বস্তিকর পরিস্থিতিতে নিজের অবস্থান স্পষ্ট করতেই বেশি স্বচ্ছন্দবোধ করেন।


জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস

ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...

১ দিন আগে


সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।

২ দিন আগে


গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল

মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...

৬ দিন আগে


বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom