বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে, বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলতেন-বাংলাদেশ ছাড়া তার আর কোনো ঠিকানা নেই। বিএনপির প্রতিটি নেতাকর্মীও বিশ্বাস করে, বাংলাদেশই তাদের প্রথম ও শেষ ঠিকানা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, আগামী ১২ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের নয়, বরং দেশ পুনর্গঠনের নির্বাচন। ‘এই নির্বাচনে জনগণ তাদের কেড়ে নেওয়া অধিকার প্রয়োগ করবে,’-বলেন তিনি।
নারীদের ক্ষমতায়ন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, নারীকে কর্মক্ষেত্রে সম্পৃক্ত না করলে দেশ কখনো এগিয়ে যেতে পারে না। তিনি স্মরণ করিয়ে দেন, খালেদা জিয়া নারীদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। বিএনপি ক্ষমতায় এলে নারীদের স্বাবলম্বী করতে প্রত্যেক পরিবারের কাছে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে।
কৃষকদের প্রসঙ্গে তিনি বলেন, কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে সহজে ঋণ গ্রহণ করা সম্ভব হবে। পাশাপাশি ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে। এনজিও থেকে নেওয়া ক্ষুদ্রঋণের বোঝা লাঘবে সরকার জনগণের পক্ষে সেই ঋণ পরিশোধের উদ্যোগ নেবে বলেও জানান তিনি।
তারেক রহমান বলেন, ঠাকুরগাঁও একটি কৃষিনির্ভর এলাকা। কৃষকদের পাশে দাঁড়ানোর পাশাপাশি এখানে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে, যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়। তিনি জানান, এলাকায় বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ শ্রমিকে রূপান্তর করা হবে।
জনগণের বিভিন্ন দাবি তুলে ধরে তিনি বলেন, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে চিনিকল ও তাঁত শিল্প গড়ে তোলা হবে। পাশাপাশি ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার চেষ্টা করা হবে। সমগ্র এলাকায় হিমাগার স্থাপন, একটি মেডিকেল কলেজ ও একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেন তিনি।
নির্বাচনী বক্তব্যে প্রতিপক্ষকে আক্রমণের রাজনীতি পরিহারের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘এক দল আরেক দলের বিপক্ষে কথা বললে জনগণের কোনো লাভ হয় না। জনগণ জানতে চায়-আমরা মানুষের জন্য কী করবো। সে কারণেই আমরা আমাদের পরিকল্পনা তুলে ধরছি।’
তিনি আরও বলেন, ‘২০২৪ সালের অভ্যুত্থানের মাধ্যমে আমরা দেশকে রক্ষা করেছি। এখন দায়িত্ব দেশকে এগিয়ে নেওয়ার।’ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তখন যেমন ধর্ম দেখে মানুষকে বিচার করা হয়নি, ভবিষ্যতেও তা করা হবে না। বাংলাদেশে সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে শান্তিতে বসবাস করেছে, আগামীতেও তা অব্যাহত থাকবে।
সবশেষে বিএনপি চেয়ারম্যান জানান, বিএনপি ক্ষমতায় এলে যত দ্রুত সম্ভব ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করা হবে।
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
৫ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১৭ ঘন্টা আগে
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...
২০ ঘন্টা আগে
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...
২২ ঘন্টা আগে
