শিক্ষা

বিএনপি নেতার হাতে জুতাপেটার ঘটনায় কলেজ শিক্ষককে সাময়িক বরখাস্তের নির্দেশ

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


বিএনপি নেতার হাতে জুতাপেটার ঘটনায় কলেজ শিক্ষককে সাময়িক বরখাস্তের নির্দেশ

ছবি: সংগৃহীত


রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজে বিএনপি নেতার হাতে জুতাপেটার শিকার নারী শিক্ষক আলেয়া খাতুনকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাককে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে কলেজ পরিদর্শনে গিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক মোহা. আসাদুজ্জামান এ নির্দেশনা দেন।

তিনি জানান, ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনে আলেয়া খাতুন ও অধ্যক্ষ আব্দুর রাজ্জাককে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। পাশাপাশি দুর্গাপুর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

পরিদর্শন শেষে তিনি বলেন, “উদ্ভূত পরিস্থিতির কারণে তদন্তের স্বার্থে এমপিওভুক্ত শিক্ষক আলেয়া খাতুনকে সাময়িকভাবে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কলেজে একটি চাঁদা দাবিকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, একাধিক বিএনপি নেতাকর্মী কলেজে গিয়ে অধ্যক্ষের কাছে চাঁদা দাবি করেন। বিষয়টি নিয়ে উত্তেজনার এক পর্যায়ে নারী শিক্ষক আলেয়া খাতুন ও বিএনপি কর্মীদের মধ্যে বাগবিতণ্ডা হয়, পরে ঘটনাটি সহিংসতায় রূপ নেয়।

ঘটনার পরপরই কলেজে ভাঙচুর ও শিক্ষক-অধ্যক্ষকে মারধরের অভিযোগ ওঠে। এতে পুরো ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে স্থানীয় শিক্ষা প্রশাসন জানিয়েছে, তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে ঘটনার পর থেকে অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং শিক্ষাঙ্গনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।


মধ্যরাতে ছয় ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী
মধ্যরাতে ছয় ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী

আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপানোর অগ্রগতি ও গুণগত মান যাচাই করতে রাজধানীর ছয়টি ছাপাখানা পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর এসব ছাপাখানা পরিদর্শন করেন তিনি।মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী ছাপাখানাগুলোতে প্রস্তুত...

৫ ঘন্টা আগে


স্নাতক শেষ করেই বিজেএসে সাফল্য, ঢাবির ১০ শিক্ষার্থী সিভিল জজ হওয়ার পথে
স্নাতক শেষ করেই বিজেএসে সাফল্য, ঢাবির ১০ শিক্ষার্থী সিভিল জজ হওয়ার পথে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪৮তম ব্যাচের ১০ শিক্ষার্থী ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল জজ পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাদের মধ্যে চারজন মেধাক্রমে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও ত্রয়োদশ স্থান অর্জন করেছেন।বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত ১৮তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলে তাদের এই সাফল্য আসে। স্নাতক শেষ করেই...

৪ দিন আগে


ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বুধবার
ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বুধবার

দেশের আকাশে গত শনিবার রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) সারাদেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে। দিবসটি উপলক্ষে দেশের সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকবে।শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বিদ্যালয় ও কলেজে পাঠদান বন্ধ থাকবে। তবে

৫ দিন আগে


কওমি মাদরাসায় শিক্ষার্থীদের শারীরিক-মানসিক নির্যাতন নিষিদ্ধ
কওমি মাদরাসায় শিক্ষার্থীদের শারীরিক-মানসিক নির্যাতন নিষিদ্ধ

দেশের কওমি মাদরাসাগুলোতে শিক্ষার্থীদের ওপর যেকোনো ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে কওমি মাদরাসাভিত্তিক সর্বোচ্চ শিক্ষা বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। একই সঙ্গে ছয়টি কওমি মাদরাসা বোর্ড ও তাদের অধিভুক্ত সব প্রতিষ্ঠানে আগামী সাত দিনের মধ্যে ‘ছাত্র-ছাত্রী সুরক্ষা কমিটি’ গঠন ও কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।শনিবার...

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom