বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার যুবক কারাগারে
অনলাইন ডেস্ক
সংগৃহীত
বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারকে উদ্দেশ করে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার হওয়া সিফাত আব্দুল্লাহকে (২৫) কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন আদালতে তাকে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে সিফাত আব্দুল্লাহকে আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। পরে রাত ৯টার দিকে তাকে থানায় নেওয়া হয়।
সিফাত আব্দুল্লাহ গাজীপুর মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের টিনের মসজিদ এলাকার বাসিন্দা সিকান্দর আলীর ছেলে। তিনি রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, সিফাত বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য ও লেখালেখি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার তিনি ফেসবুকে প্রায় ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন।
ওই ভিডিওতে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশে অশালীন ও গালিগালাজপূর্ণ বক্তব্য দিতে দেখা যায় বলে পুলিশ জানিয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ তাকে আটক করে।
বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ
ভিডিওতে সিফাত তাঁর বাসার বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি দাবি করেন, চলতি মাসে তাঁর বাসায় ৪ হাজার টাকা এবং আগের মাসে ৫ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। তাঁর দাবি, স্বাভাবিক ব্যবহারের তুলনায় এই বিল অনেক বেশি।
বিদ্যুৎ বিলের পরিমাণ নিয়ে অসন্তোষ থেকেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশ করেন বলে জানা গেছে। পরে ভিডিওটি ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে সিফাত আব্দুল্লাহকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, তদন্তের প্রয়োজনে পরবর্তী সময়ে সিফাতের রিমান্ড চাওয়া হতে পারে।
প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত নারী মৃত্যু
ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী নাজমা আরা বেগম আহত হন। দুর্ঘটনায় আহত এক পথচারী নারী পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ৯টার...
১৮ ঘন্টা আগে
বিদেশগামী কর্মীদের দক্ষতা বাড়াতে শিবচরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের দাবি
বিদেশগামী কর্মীদের দক্ষতা বাড়াতে মাদারীপুরের শিবচরে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।বৃহস্পতিবার জাতীয় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি এ দাবি জানান।সংসদ সদস্য বলেন, তার এলাকার অনেক তরুণ বিদেশে যাওয়ার প্রতি আগ্রহী। তবে প্রয়োজনীয় কারিগরি দক্ষতা না থাকায় বিদেশে
১ দিন আগে
গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, অর্ধেক কমেছে চালকদের আয়
জুলাই মাসের শেষ দিক থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনের চিত্র এখন নিত্যদিনের ঘটনা। তীব্র গ্যাস সংকটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। এতে ব্যাহত হচ্ছে পরিবহন ব্যবস্থা, কমে যাচ্ছে আয় এবং চরম ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ।সিএনজি অটোরিকশা চালকদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার...
১ দিন আগে
মোরেলগঞ্জে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
বাগেরহাটের মোরেলগঞ্জে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে আপন দুই ভাই নিহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন শৌলখালী গ্রামের মনোরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫২) ও মানিক বাছাড় (৩৮)। তারা দুজনই কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন। বিধান বাছাড়ের স্ত্রী ও
২ দিন আগে
