সারাদেশ

বিদেশগামী কর্মীদের দক্ষতা বাড়াতে শিবচরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের দাবি

অনলাইন ডেস্ক

২ দিন আগে


বিদেশগামী কর্মীদের দক্ষতা বাড়াতে শিবচরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের দাবি

ছবি: সংগৃহীত


বিদেশগামী কর্মীদের দক্ষতা বাড়াতে মাদারীপুরের শিবচরে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

বৃহস্পতিবার জাতীয় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি এ দাবি জানান।

সংসদ সদস্য বলেন, তার এলাকার অনেক তরুণ বিদেশে যাওয়ার প্রতি আগ্রহী। তবে প্রয়োজনীয় কারিগরি দক্ষতা না থাকায় বিদেশে গিয়ে তারা নানা সমস্যার মুখোমুখি হন এবং কম মজুরিতে কাজ করতে বাধ্য হন।

তিনি বলেন, ‘আমার এলাকার ছেলেরা বিদেশে গিয়ে অনেক ধরনের কষ্ট পায়। তারা ভালো কোনো কাজ করতে পারে না। খুব অল্প টাকায় বিদেশিরা তাদের নিয়ে যায়। এটা কারিগরি প্রশিক্ষণের অভাবেই হয়।’

তিনি আরও বলেন, মাদারীপুর-১ আসন থেকে প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ বিদেশে যান। তাই এলাকায় একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা অত্যন্ত জরুরি।

সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, ‘আমার এলাকায় একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের খুবই প্রয়োজন। যদি এটা একটু বিবেচনা করা হয়, তাহলে আমি এবং আমার এলাকার মানুষ খুব কৃতজ্ঞ থাকব।’


আমিনবাজারে এসবি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে
আমিনবাজারে এসবি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আলতাফ হোসেন (৫৮) এসবির ঢাকার মালিবাগ জোনে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় তার ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়েছেন।শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকার মদিনা হাউজিংয়ে এ ঘটনা ঘটে।পুলিশ...

৪৪ মিনিট আগে


১১ দলীয় লংমার্চে জনস্রোত, কানায় কানায় পূর্ণ লালদিঘি ময়দান
১১ দলীয় লংমার্চে জনস্রোত, কানায় কানায় পূর্ণ লালদিঘি ময়দান

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় বাস্তবায়নসহ সুনির্দিষ্ট ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের মহাসমাবেশকে কেন্দ্র করে জনস্রোতে পরিণত হয়েছে বন্দরনগরী চট্টগ্রাম। শনিবার বিকেল ৪টার আগেই ঐতিহাসিক লালদিঘি ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়।দুপুরের পর থেকেই লালদিঘি ময়দান ছাড়িয়ে আশপাশের বিভিন্ন এলাকা মিছিল-স্লোগানে মুখর হয়ে ওঠে। নিউমার্কেট, হকার্স...

১৬ ঘন্টা আগে


মিটার নেই, তবুও ৬৯২ টাকার বিদ্যুৎ বিল!
মিটার নেই, তবুও ৬৯২ টাকার বিদ্যুৎ বিল!

জামালপুরের মাদারগঞ্জে বাড়িতে বিদ্যুতের মিটার না থাকলেও আগস্ট মাসের বিল আসার অভিযোগ উঠেছে। উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের বাসিন্দা নিমাই চন্দ্র সরকারের নামে মিটার ছাড়াই ৬৯২ টাকার বিদ্যুৎ বিল পাঠানো হয়েছে বলে জানা গেছে।নিমাই চন্দ্র সরকার জানান, জুলাই মাসে গাছের ডাল পড়ে তাঁর বাড়ির বিদ্যুৎ সংযোগের মিটার ক্ষতিগ্রস্ত হয়। পরে পল্লী বিদ্যুতের

১৮ ঘন্টা আগে


বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার যুবক কারাগারে
বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার যুবক কারাগারে

বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারকে উদ্দেশ করে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার হওয়া সিফাত আব্দুল্লাহকে (২৫) কারাগারে পাঠিয়েছেন আদালত।শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন আদালতে তাকে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom