আন্তর্জাতিক

‘বিদেশে গ্রেপ্তারের চেষ্টা হলে প্রতিরোধে প্রস্তুত বিশেষ বাহিনী’: নেতানিয়াহুর দাবি

আন্তর্জাতিক ডেস্ক

৩ মাস আগে


‘বিদেশে গ্রেপ্তারের চেষ্টা হলে প্রতিরোধে প্রস্তুত বিশেষ বাহিনী’: নেতানিয়াহুর দাবি

ছবি: সংগৃহীত


বিদেশ সফরের সময় তাকে গ্রেপ্তারের কোনো চেষ্টা হলে তা প্রতিহত করতে ইসরায়েলের বিশেষ বাহিনী (স্পেশাল ফোর্স) প্রস্তুত রয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা এবং নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির গ্রেপ্তারের আহ্বানের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র সফরের ঘোষণা দিয়ে তিনি এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটির সঙ্গে এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, আইসিসির সদস্য কোনো দেশে জরুরি অবতরণ বা গ্রেপ্তারের ঝুঁকির বিষয়টি তিনি বিবেচনায় রাখছেন। তবে এতে তিনি ভীত নন এবং প্রয়োজন হলে তাকে সুরক্ষা দিতে ইসরায়েলের বিশেষ বাহিনীকে দায়িত্ব দেওয়া হতে পারে।

সম্প্রতি নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি যুক্তরাষ্ট্র সরকারকে আহ্বান জানান, ২০২৪ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) জারি করা পরোয়ানার ভিত্তিতে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা উচিত। তিনি দ্য নিউইয়র্ক টাইমস-কে বলেন, তার মতে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের বিচার হওয়া প্রয়োজন।

তবে পরে মামদানি স্পষ্ট করেন, কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানকে গ্রেপ্তারের এখতিয়ার নিউইয়র্ক সিটির নেই; এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক বার্তায় জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সফরকালে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে না।

২০২৪ সালের নভেম্বরে গাজায় যুদ্ধ পরিচালনার সময় অনাহারকে যুদ্ধের কৌশল হিসেবে ব্যবহার এবং বেসামরিক জনগণের ওপর হামলার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী এসব অভিযোগ অস্বীকার করে সেগুলোকে ‘ইহুদিবিদ্বেষপ্রসূত’ বলে দাবি করেছেন।

নেতানিয়াহু নিউইয়র্কের মেয়রের বক্তব্যকে ১৯৩০-এর দশকের ইহুদিবিদ্বেষী প্রচারণার সঙ্গে তুলনা করে বলেন, তিনি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে নিজের অবস্থান তুলে ধরবেন এবং অভিযোগের জবাব দেবেন।

উল্লেখ্য, আইসিসির সদস্য রাষ্ট্রগুলো সাধারণত আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার বাধ্যবাধকতার মধ্যে থাকে। তবে আদালতের নিজস্ব কোনো পুলিশ বাহিনী না থাকায় পরোয়ানা বাস্তবায়ন সংশ্লিষ্ট রাষ্ট্রের সহযোগিতার ওপর নির্ভরশীল।


মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ

৪ দিন আগে


কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে

৬ দিন আগে


আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...

৮ দিন আগে


বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম

জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...

৮ দিন আগে

Dr.Mahfuzul Alom