বিদেশ সফরে পুতিনের বর্জ্যও নেওয়া হয় মস্কোয়, কারণ জানাল প্রতিবেদন
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিদেশ সফর ঘিরে নিরাপত্তাব্যবস্থার কঠোরতা নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। ভারত সফর শেষে তার ব্যবহৃত বর্জ্য বা মল-মূত্র সিলগালা করা বিশেষ ব্রিফকেসে করে মস্কোয় নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো যাতে পুতিনের শারীরিক অবস্থা বা স্বাস্থ্যসংক্রান্ত কোনো তথ্য তার বর্জ্য পরীক্ষা করে জানতে না পারে, সে কারণেই এমন ব্যবস্থা নেওয়া হয়।
প্রতিবেদন অনুযায়ী, পুতিনের নিরাপত্তারক্ষীরা তার ব্যবহৃত বর্জ্য সংগ্রহ করে বিশেষ ব্রিফকেসে সিলগালা করে বিমানে নিয়ে যান। বিদেশ সফরে এর আগেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০১৭ সালে ফ্রান্স এবং ২০১৯ সালে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের আলাস্কা সফরের সময়ও এমন ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে।
বিবিসির সাবেক সাংবাদিক ফরিদা রুস্তমোভার বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, ১৯৯৯ সালে ক্ষমতার শীর্ষে ওঠার পর থেকেই পুতিন বিদেশ সফরে নিজস্ব ব্যবস্থাপনায় বিশেষ টয়লেট ব্যবহারের এই নিয়ম অনুসরণ করছেন।
পুতিনের নিরাপত্তাব্যবস্থা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রাশিয়ার ফেডারেল প্রোটেক্টিভ সার্ভিস (এফএসও)। দৃশ্যমান নিরাপত্তারক্ষীদের পাশাপাশি প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিসের বিশেষ প্রশিক্ষিত সদস্যরাও তার নিরাপত্তায় নিয়োজিত থাকেন।
প্রতিবেদনে বলা হয়, পুতিনের খাবার নিয়েও নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। খাবার তৈরির আগে উপাদানগুলো পরীক্ষাগারে পরীক্ষা করা হয়। এরপর নিরাপত্তারক্ষীরা খাবার পরিবেশনের আগে তা পরীক্ষা করে দেখেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
বিদেশ সফরে পুতিনের যাতায়াতেও থাকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। তার ব্যবহৃত আউরাস সেনাট লিমুজিনে বিভিন্ন সুরক্ষা সুবিধা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একইভাবে তার ব্যবহৃত ইলিউশিন আইএল-৯৬-৩০০পিইউ বিমানে নিরাপদ যোগাযোগব্যবস্থা, চিকিৎসা সুবিধা ও অন্যান্য বিশেষ সরঞ্জাম রয়েছে বলে দাবি করা হয়েছে।
পুতিনের নিরাপত্তাব্যবস্থার এসব তথ্য নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক গণমাধ্যমে নানা প্রতিবেদন প্রকাশিত হয়ে আসছে। তবে তার বর্জ্য সংগ্রহ করে রাশিয়ায় ফিরিয়ে নেওয়ার বিষয়ে প্রকাশিত তথ্যের বিষয়ে ক্রেমলিনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্যের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সূত্র: এনডিটিভি
‘মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের পাহারাদার প্রয়োজন নেই’: পেজেশকিয়ান
ভারতে চলমান ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে পেজেশকিয়ান বলেন, ‘আমাদের কোনো আঞ্চলিক পাহারাদারের দরকার নেই।’ইরানের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানায়, পেজেশকিয়ান মনে করেন, মধ্যপ্রাচ্যের অখণ্ডতা ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব এই অঞ্চলের দেশগুলোরই। বাইরের কোনো শক্তির হস্তক্ষেপের প্রয়োজন নেই বলেও তিনি ইঙ্গিত দেন।গত ২৮ ফেব্রুয়ারি...
১০ ঘন্টা আগে
মধ্যপ্রাচ্যে শান্তিতে ব্রিকসের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধ ও শান্তি প্রতিষ্ঠায় ব্রিকসের সদস্য দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রসঙ্গ তুলে শি জিনপিং বলেন, এ...
১০ ঘন্টা আগে
মারিব দখলে হুথিদের হামলা, প্রতিহতের দাবি সরকারি বাহিনীর
ইয়েমেনের তেলসমৃদ্ধ মারিব প্রদেশ দখলের লক্ষ্যে বড় ধরনের হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। শনিবার (১২ সেপ্টেম্বর) প্রদেশটির পশ্চিমাঞ্চলে চালানো এ হামলা সরকারি বাহিনী প্রতিহত করেছে বলে দাবি করেছে দেশটির সরকার-সমর্থিত সংবাদমাধ্যম ওয়েস্ট কোস্ট।সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, মারিবের পশ্চিমাঞ্চলের আল-মাসজাহ ও আল-জউর এলাকায় হুথিদের হামলা ঠেকিয়ে দিয়েছে সরকারি বাহিনী। তবে হামলায় হতাহত...
১৩ ঘন্টা আগে
মোখায় হুথিদের লক্ষ্য করে সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনীর বিমান হামলা
লোহিত সাগর তীরবর্তী বন্দরনগরী মোখায় হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব সমর্থিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী। মাত্র দুদিনের অভিযানে মোখা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর হুথিদের বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করেছে ইয়েমেনের সরকারি বাহিনী।শনিবার (১২ সেপ্টেম্বর) হুথিদের ওপর বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইয়েমেনের সরকার। দেশটির সরকারি বার্তাসংস্থা সাবার...
১৬ ঘন্টা আগে
