বিচারহীনতার পুঞ্জীভূত ক্ষোভ থেকেই জুলাই আন্দোলনের জন্ম: আখতার হোসেন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সদস্যসচিব আখতার হোসেন শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে দায়ীদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (৫ মে) রাজধানীতে ‘শাপলা গণহত্যা থেকে জুলাই’ শীর্ষক এক সেমিনারে তিনি এ দাবি জানান।
আখতার হোসেন বলেন, “শাপলা চত্বরের গণহত্যার সমর্থক ও পরিকল্পনাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। দেশে এমন একটি পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে সাধারণ মানুষ নিরাপদে কথা বলতে পারে।” তিনি আরও বলেন, দীর্ঘদিনের বিচারহীনতা ও মানবতাবিরোধী অপরাধের সঞ্চিত ক্ষোভ থেকেই জুলাই আন্দোলনের জন্ম হয়েছে।
‘পিলখানা থেকে শাপলা-একই ধারাবাহিকতা’
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় পিলখানা থেকে শাপলা চত্বর পর্যন্ত ধারাবাহিকভাবে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। তিনি বলেন, “এই ঘটনাগুলো অস্বীকার করে ঐতিহাসিক দায় এড়ানো যাবে না।”
তিনি আরও দাবি করেন, অতীতের বিভিন্ন আন্দোলনে নিহতদের রাষ্ট্রীয়ভাবে ‘শহীদ’ হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত।
আসিফ মাহমুদের মন্তব্য
এর আগে এক সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভারতের পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সেখানে রাজনীতি ‘বাম থেকে রামে’ সরে যাওয়ায় উগ্রপন্থার উত্থানের আশঙ্কা তৈরি হয়েছে।
তিনি সরকারের প্রতি তিস্তা পানি চুক্তি বাস্তবায়ন এবং ভারতে মুসলিমদের ওপর নিপীড়ন বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জানান।
‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি
আসিফ মাহমুদ অভিযোগ করেন, বর্তমান সরকার ‘জুলাই সনদ’ বাস্তবায়নে ব্যর্থ হয়েছে এবং জনগণের সঙ্গে প্রতারণা করছে। তিনি দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবিও জানান।
সেমিনারে বক্তারা শাপলা চত্বরসহ আলোচিত ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
৫ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১৭ ঘন্টা আগে
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...
২০ ঘন্টা আগে
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...
২১ ঘন্টা আগে
