ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ফ্রান্স ও স্পেন, সরিয়ে নেওয়া হয়েছে দুই লাখের বেশি মানুষ
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ফ্রান্স ও স্পেনে স্মরণকালের অন্যতম ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। তীব্র তাপপ্রবাহ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে শুরু হওয়া আগুন দ্রুত বনাঞ্চল পেরিয়ে জনবসতির দিকে অগ্রসর হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই দেশেই ব্যাপক উদ্ধার ও সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে।
শনিবার (২৫ জুলাই) সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ফ্রান্স সরকার বোর্দো এবং আটলান্টিক উপকূলীয় এলাকার বিস্তীর্ণ অংশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। অন্যদিকে, স্পেনে রাজধানী মাদ্রিদের পূর্বাঞ্চলের কয়েকটি শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতির অবনতির কারণে দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
দুই দেশ মিলিয়ে এখন পর্যন্ত দুই লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুধু ফ্রান্সের ক্যাপ ফেরাত উপত্যকা থেকেই প্রায় ৪০ হাজার মানুষকে স্থানান্তর করা হয়েছে।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরে দেশটিতে দাবানলে প্রায় ৯৮ হাজার হেক্টর বন ও ভূমি পুড়ে গেছে। এর মধ্যে জানুয়ারি থেকে জিরোন্ড অঞ্চলে প্রায় ৪০ হাজার হেক্টর এলাকা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা দাবানল নিয়ন্ত্রণে যথেষ্ট হবে না। জাতীয় জরুরি অবস্থা ঘোষণার পর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, বর্তমানে সবচেয়ে বড় অগ্রাধিকার হলো মানুষের জীবন রক্ষা করা।
তিনি বলেন, “আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসের গতিপ্রকৃতি এখনো অনিশ্চিত, যা আগুনের বিস্তারে বড় ভূমিকা রাখতে পারে।”
দাবানলের কারণে বহু এলাকায় ঘন কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনী, সেনাবাহিনী এবং জরুরি উদ্ধারকারী দল নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
সূত্র: সিএনএন, বিবিসি
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ
৪ দিন আগে
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে
৬ দিন আগে
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...
৮ দিন আগে
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...
৮ দিন আগে
