ভূমিকম্পে আফগানিস্তানে মৃত্যুর সংখ্যা ৯০০-র বেশি
আন্তর্জাতিক ডেস্ক
ভূমিকম্পে আফগানিস্তানে মৃত্যুর সংখ্যা ৯০০-র বেশি
একটি নিঃশব্দ রাতের গর্জনে ধ্বংসস্তূপে পরিণত হলো শতাধিক গ্রাম, শোকাচ্ছন্ন আফগানিস্তান!
চার দিকে শুধু ধ্বংসস্তুপ।
আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ এক ভূমিকম্পে কমপক্ষে ৮১২ জন নিহত এবং ৯০০ এর বেশি এবং আহত ৩০০০ ছাড়লো। সরকারপক্ষের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই তথ্য নিশ্চিত করেছেন। মধ্যরাতের ঠিক আগে আঘাত হানা এই ভূমিকম্পটি দেশটির সাম্প্রতিক দশকের অন্যতম মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬। কম্পনের উপকেন্দ্র ছিল পাকিস্তান সীমান্তসংলগ্ন আফগানিস্তানের পূর্বাঞ্চলে। ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে এর আফটারশক অনুভূত হয়েছে পার্শ্ববর্তী পাকিস্তান এমনকি ভারতের কিছু অংশেও।
পুরো গ্রাম নিশ্চিহ্ন, উদ্ধার কাজ ব্যাহত:
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও নানগারহার, লঘমান, নুরিস্তান এবং পাঞ্জশির প্রদেশেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি সূত্র জানায়, অনেক গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপে আটকে পড়েছেন বহু মানুষ।
যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ায় উদ্ধার তৎপরতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এখনও অনেক এলাকায় পৌঁছানো সম্ভব হয়নি। অনেকেই কাদার নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
খাদ্য, পানি, ও চিকিৎসার হাহাকারে ভারী হয়ে গেছে আফগানের আকাশ!
তালেবান সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, পরিস্থিতি এতটাই ভয়াবহ যে এখনই মাঠ, হাসপাতাল, আশ্রয়স্থল, খাবার, এবং পরিশ্রুত পানির তীব্র প্রয়োজন রয়েছে। ইতিমধ্যে স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে দ্রুত সহায়তা পাঠানোর আহ্বান জানানো হয়েছে।
আফগানিস্তান এমনিতেই দীর্ঘমেয়াদী যুদ্ধ, দারিদ্র্য ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। এই প্রাকৃতিক দুর্যোগ দেশটির নাগরিকদের উপর আরেকটি দুর্বিষহ চাপ এনে দিয়েছে। এই মুহূর্তে প্রয়োজন আন্তর্জাতিক সম্প্রদায়ের ত্বরিত সহায়তা ও মানবিক সহযোগীতা।
যদি আপনি এই দুর্যোগে সহায়তা করতে চান, তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), রেড ক্রস ও জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থাগুলোর মাধ্যমে অনুদান পাঠাতে পারেন।
বিশ্ব মানবতার কাছে সহায়তার আহবান করেছে আফগানবাসী।
কাঁদা মাটি ও ধ্বংসস্তুপের নিচে চাপা পরে আছে অনেক মানুষ ও তাদের স্বপ্ন! এই কয়েকবছর আগেই তারা স্বাধীন হয়েছিলো এবং সুখের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলো। সেই স্বপ্ন আজ প্রাকৃতিক দূর্যোগে মাটি চাপা!
ইমরান খান কারাগারে মারা গেছেন—গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে মারা গেছেন-এমন গুঞ্জনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে ইমরান খানের মৃত্যুর দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য ও স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ পাওয়া যায়নি। বরং পাকিস্তানের সেনাবাহিনী এ খবরকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।রাওয়ালপিন্ডির...
৩২ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার ‘গোপন বাহিনী’, এআই দিয়ে চাকরিতে ঢুকছে গুপ্তচরেরা
যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি খাতে ছদ্মবেশে ঢুকে পড়ছে উত্তর কোরিয়ার একটি বিশাল নেটওয়ার্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), চুরি করা পরিচয়পত্র এবং মার্কিন সহযোগীদের ব্যবহার করে এসব কর্মী বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি নিচ্ছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ইতোমধ্যে এমন হাজার হাজার উত্তর কোরীয় কর্মীর সন্ধান পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ...
১ ঘন্টা আগে
গোয়েন্দা তথ্যের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করেছে: আরাগচি
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করাসহ বিভিন্ন সিদ্ধান্তে গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করে আসছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।আরাগচি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্রের নেওয়া
৬ ঘন্টা আগে
ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী
ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি নারী।বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।ফেরত আসা তিন নারী হলেন—রিয়া খাতুন (২৫), শিল্পী খাতুন (২৬) ও শিমলা খাতুন (২৬)। তারা সাতক্ষীরা, নড়াইল ও পাবনা জেলার বাসিন্দা।বেনাপোল ইমিগ্রেশন
৯ ঘন্টা আগে
