আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে নৌকাডুবির শঙ্কায় ১১ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরতে চান জীবিতরা

আন্তর্জাতিক ডেস্ক

১ ঘন্টা আগে


ভূমধ্যসাগরে নৌকাডুবির শঙ্কায় ১১ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরতে চান জীবিতরা

ছবি: সংগৃহীত


লিবিয়া থেকে সাগরপথে অবৈধভাবে গ্রিসে যাওয়ার সময় ভূমধ্যসাগরে অন্তত ১১ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, খাবার ও পানির সংকটে তাদের চোখের সামনেই কয়েকজনের মৃত্যু হয়। পরে মরদেহগুলোতে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় সেগুলো সাগরে ফেলে দিতে বাধ্য হন তারা।

সোমবার (৩ আগস্ট) রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা লিবিয়ার তাবারুক উপকূল থেকে গ্রিসের উদ্দেশে যাত্রা শুরু করে। নৌকাটিতে থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি ছিলেন বলে জানা গেছে।

যাত্রার কিছুক্ষণ পর ঝড়ের কবলে পড়ে নৌকায় থাকা খাবার ও পানির মজুত সাগরে ভেসে যায়। এরপর খাবার ও পানি ছাড়াই বিপজ্জনক যাত্রা চালিয়ে যান অভিবাসনপ্রত্যাশীরা। গ্রিসের কাছাকাছি পৌঁছানোর পর নৌকার ইঞ্জিন বিকল হয়ে গেলে সেটি সাগরে ভাসতে থাকে।

টানা নয় দিন ভূমধ্যসাগরে ভেসে থাকার পর বাতাসের স্রোতে নৌকাটি মিশরের মারসা মাতরুহ উপকূলের কাছে পৌঁছায়। পরে মিশরের নিরাপত্তা বাহিনী তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া বাংলাদেশিদের মধ্যে ১৮ জনকে মারসা মাতরুহ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার পাথারিয়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে আব্দুল করিম জানান, গ্রিসের কাছাকাছি পৌঁছানোর পর তাদের নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে যায়। এ সময় তাদের উদ্ধারে দালালের লোকজন কিংবা অন্য কোনো সংস্থা এগিয়ে আসেনি।

আব্দুল করিম বলেন, খাবার ও পানির অভাবে চোখের সামনেই নয়জন বাংলাদেশি মারা যান। পরে আরও দুজন মারা যান। তাদের মরদেহ সাগরে ফেলে দিতে বাধ্য হন তারা। দীর্ঘ সময় লবণাক্ত পানিতে থাকার কারণে জীবিতদের শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে বলেও জানান তিনি।

তিনি বর্তমানে মারসা মাতরুহ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা তাদের চিকিৎসার পাশাপাশি খাবারেরও ব্যবস্থা করছেন। আব্দুল করিম দেশে ফিরে যাওয়ার আকুতি জানিয়েছেন।

এ বিষয়ে মিশরে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আহত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে মারসা মাতরুহ জেনারেল হাসপাতালের চিকিৎসক ও স্থানীয় পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

স্থানীয় পুলিশ দূতাবাসকে জানিয়েছে, তারা মোট ৩০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এর মধ্যে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় ১৮ জনকে নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তবে উদ্ধার হওয়া ব্যক্তিদের জাতীয়তা সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি।

দূতাবাস জানিয়েছে, আহত বাংলাদেশিদের চিকিৎসার অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। তারা সুস্থ হয়ে উঠলে মিশরের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আটক বাংলাদেশিদের ট্রাভেল পারমিটের মাধ্যমে দ্রুত দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।


পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতা ও ছেলেকে কুপিয়ে-গুলি করে হত্যা
পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতা ও ছেলেকে কুপিয়ে-গুলি করে হত্যা

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তার ছেলে আবু সুফিয়ান রহমানকে নৃশংসভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে।শনিবার (১৫ আগস্ট) রাতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নাগাদি রেলগেটের আন্ডারপাসের কাছে তাদের গাড়ির গতিরোধ করে দুর্বৃত্তরা। এরপর বাবা ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানোর

৫৬ মিনিট আগে


যুদ্ধের পরও ৮৫ শতাংশের বেশি বিমান প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা অক্ষত: আইআরজিসি কর্মকর্তা
যুদ্ধের পরও ৮৫ শতাংশের বেশি বিমান প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা অক্ষত: আইআরজিসি কর্মকর্তা

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এক কর্মকর্তা দাবি করেছেন, সাম্প্রতিক যুদ্ধের সময় দেশটির বিমান প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন সক্ষমতার ৮৫ শতাংশেরও বেশি অক্ষত ছিল।ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত একটি তথ্যচিত্রে দেওয়া সাক্ষাৎকারে ওই কর্মকর্তা বলেন, ইরানের সামরিক উৎপাদন অবকাঠামোর বিভিন্ন স্থাপনায় হামলা হলেও ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষাব্যবস্থার উৎপাদন এবং সরবরাহের হার

২ ঘন্টা আগে


মসজিদ রক্ষায় সাহসিকতা, পুরস্কার হিসেবে বাবা-মাকে নিয়ে ওমরাহ
মসজিদ রক্ষায় সাহসিকতা, পুরস্কার হিসেবে বাবা-মাকে নিয়ে ওমরাহ

নেপালে একটি মসজিদ রক্ষায় সাহসিকতার পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক প্রতিবন্ধী মুসলিম ব্যক্তি বাবা-মাকে সঙ্গে নিয়ে ওমরাহ পালনের সুযোগ পেয়েছেন। সৌদি দাতা ও আয়োজকদের পৃষ্ঠপোষকতায় মক্কায় গিয়ে ওমরাহ পালন করেছেন নেপালি শেখ রহেমুল্লাহ।ঘটনাটি চলতি বছরের জানুয়ারির শেষ দিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক পায়ে...

২ ঘন্টা আগে


পাকিস্তান-চীনকে মোকাবিলায় জার্মানি থেকে ৬ সাবমেরিন কিনছে ভারত
পাকিস্তান-চীনকে মোকাবিলায় জার্মানি থেকে ৬ সাবমেরিন কিনছে ভারত

বঙ্গোপসাগর ও আরব সাগরে নিজেদের নৌ সক্ষমতা বাড়াতে জার্মানির কাছ থেকে ছয়টি অত্যাধুনিক প্রচলিত সাবমেরিন কেনার উদ্যোগ নিয়েছে ভারত। ‘প্রজেক্ট-৭৫ ইন্ডিয়া’ নামে এ প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৭০ হাজার কোটি রুপি।ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সাবমেরিন কেনার প্রস্তাব ইতোমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার...

৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom