বানিজ্য

ভঙ্গুর অর্থনীতি থেকে বের হতে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী আমির খসরু

অনলাইন ডেস্ক

২ ঘন্টা আগে


ভঙ্গুর অর্থনীতি থেকে বের হতে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী আমির খসরু

ছবি: সংগৃহীত


ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি থেকে দেশকে ঘুরে দাঁড়াতে অন্তত দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকার ঋণনির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নের দিকে এগোচ্ছে এবং এ নিয়ে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, বাজেটকে আরও কার্যকর ও বাস্তবসম্মত করতে বিভিন্ন দিক পর্যালোচনা করা হচ্ছে। তিনি জানান, দেশের নাগরিকদের অল্প করের আওতায় হলেও ট্যাক্স নেটের মধ্যে আনা জরুরি, তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

তিনি আরও বলেন, আগের সরকারের নেওয়া ঋণের বোঝা ও অকার্যকর প্রকল্পের চাপ এখনকার অর্থনীতিকে জটিল করেছে। এ কারণে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পুরোপুরি নিখুঁত না হলেও তা বাস্তবতার ভিত্তিতে প্রণয়ন করা হচ্ছে।

আমির খসরু বলেন, পূর্ববর্তী সরকার নিজেদের স্বার্থে প্রায় ১,৩০০টি প্রকল্প নিয়েছিল, যার অনেকগুলোই ইতিমধ্যে বাতিল করা হয়েছে। কিছু প্রকল্প ৬০ থেকে ৮০ শতাংশ সম্পন্ন হলেও তা কার্যকর কোনো সুফল দিচ্ছে না।

তিনি আরও বলেন, বর্তমানে লোকাল ব্যাংক থেকে ১১ থেকে ১৩ শতাংশ সুদে ঋণ নিয়ে বেসরকারি খাত টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। সরকার ধীরে ধীরে ব্যাংক ঋণনির্ভরতা থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করছে।


দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমল, ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা হ্রাস
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমল, ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা হ্রাস

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ে ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। নতুন এ মূল্য আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।বাজুসের সোমবার সকালে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...

২ দিন আগে


দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।বৃহস্পতিবার (১৮ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন দাম বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজুসের স্ট্যান্ডিং

৩ দিন আগে


বিক্রেতা বাড়ায় দরপতন, ইসলামী ব্যাংকের শেয়ারে ভাঙল টানা ঊর্ধ্বমুখী ধারা
বিক্রেতা বাড়ায় দরপতন, ইসলামী ব্যাংকের শেয়ারে ভাঙল টানা ঊর্ধ্বমুখী ধারা

ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর প্রথম দুই কার্যদিবস ক্রেতা সংকটে থাকলেও পরে বিক্রেতা সংকটে পড়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শেয়ার। ফলে টানা তিন কার্যদিবস শেয়ারটির দাম সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে এবং লেনদেন হল্টেড হয়।তবে মঙ্গলবার (১৬ জুন) পরিস্থিতির পরিবর্তন ঘটে। দিনের শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও একপর্যায়ে বিক্রেতারা মুনাফা তুলে...

৪ দিন আগে


ইসলামী ব্যাংকের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পেশাদার পরিচালনা পর্ষদ গঠনের দাবি
ইসলামী ব্যাংকের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পেশাদার পরিচালনা পর্ষদ গঠনের দাবি

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে জড়ো হন সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা। পরে তারা কেন্দ্রীয় ব্যাংকের কাছে স্মারকলিপি জমা দেন।স্মারকলিপি প্রদান শেষে সংবাদ ব্রিফিংয়ে ফোরামের আহ্বায়ক ও মুখপাত্র নুরুন্নবী মানিক বলেন, ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান খুরশেদ আলমের বিদায়ের পর প্রশাসক নিয়োগের...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom