ভিন্ন পাসপোর্টে বাংলাদেশে এসে গোয়েন্দা নজরে ভারতীয় নাগরিক রবি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতীয় নাগরিক রবিউল ইসলাম রবি গত কয়েক বছরে ভিন্ন ভিন্ন পাসপোর্ট ব্যবহার করে একাধিকবার বাংলাদেশে এসেছেন বলে জানা গেছে। তিনি ব্যবসায়িক কাজে বাংলাদেশে আসার কথা দাবি করলেও দেশে তার কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা স্থানীয় কোনো প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের প্রমাণ পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সম্প্রতি ভিন্ন একটি পাসপোর্ট ব্যবহার করে সাতক্ষীরা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন রবি। এরপর তিনি কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের কয়েকজন ব্যক্তির সঙ্গে দেখা করেন বলে জানা গেছে।
তবে এবার গোয়েন্দা নজর এড়াতে পারেননি তিনি। একটি বিশেষ গোয়েন্দা সংস্থার পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রবিউল ইসলাম রবি বাংলাদেশে কার সঙ্গে যোগাযোগ করতে এসেছিলেন, তার সফরের উদ্দেশ্য কী ছিল এবং কেন তিনি ভিন্ন ভিন্ন পাসপোর্ট ব্যবহার করেছেন-এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশে তার আগের সফর, সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ এবং কথিত ব্যবসায়িক কার্যক্রমের বিষয়ও তদন্তের আওতায় আসতে পারে।
গোয়েন্দা সংস্থার তদন্তের মাধ্যমে রবি বাংলাদেশে কী উদ্দেশ্যে এসেছিলেন এবং তার সঙ্গে কারা জড়িত ছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য সামনে আসবে বলে আশা করা হচ্ছে।
বসুন্ধরায় ছাত্রলীগ কর্মীকে ছাড়িয়ে নেওয়া ‘পথচারী’র পরিচয় নিয়ে প্রশ্ন
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে এক ছাত্রলীগ কর্মীকে আটক করার পর তাকে ছাত্রদলের এক নেতার হাত থেকে ছাড়িয়ে নেওয়া কালো পাঞ্জাবি পরা এক ব্যক্তিকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ঝটিকা মিছিলের সময় এক ছাত্রলীগ কর্মীকে ছাত্রদলের এক...
১২ ঘন্টা আগে
নিজ অর্থায়নে ৪৭ নেতাকর্মীকে ওমরাহে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের বিএনপি ও সহযোগী সংগঠনের ৪৭ নেতাকর্মীকে নিজস্ব অর্থায়নে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। ধর্মীয় অনুশাসনে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৭ সদস্যের দলটি...
১৭ ঘন্টা আগে
বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিক নিহত: ৯ লাখ টাকায় মীমাংসার অভিযোগ
রাজধানীর বারিধারার ডিপ্লোম্যাটিক জোনের ১ নম্বর সড়কের ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় ২৪ বছর বয়সী নির্মাণশ্রমিক মেহেদী হাসান নিহত হওয়ার ঘটনায় ৯ লাখ টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়ার অভিযোগ উঠেছে।ঘটনার ৪৮ ঘণ্টা পার না হতেই এমন সমঝোতার উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। অভিযোগ রয়েছে, বেপরোয়া গাড়ি চালানোর ঘটনায়...
১৭ ঘন্টা আগে
৫ বিভাগে ঝোড়ো হাওয়াসহ ভারী বৃষ্টির আভাস
আগামী ৪৮ ঘণ্টায় ঢাকাসহ দেশের পাঁচ বিভাগের বেশ কিছু জেলায় ঝোড়ো হাওয়াসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারী বর্ষণের কারণে কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। একই সঙ্গে বজ্রপাতের আশঙ্কার কথাও জানিয়েছে বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড (বিডব্লিউওটি)।বুধবার (২৩ সেপ্টেম্বর) দেওয়া এক পূর্বাভাসে সংস্থাটি...
১ দিন আগে
