আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১,৪৩০, নিখোঁজ ৫১ হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক

৩ মাস আগে


ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১,৪৩০, নিখোঁজ ৫১ হাজারের বেশি

ছবি: সংগৃহীত


ভেনেজুয়ায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের তিন দিন পরও ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, ভয়াবহ এ দুর্যোগে এখন পর্যন্ত ১ হাজার ৪৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৫১ হাজারেরও বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন, যা দেশটির সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের চিত্র তুলে ধরছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, গত বুধবার উপকূলীয় লা গুয়াইরা অঞ্চলে রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পর এলাকাটিকে দুর্যোগকবলিত ঘোষণা করে সরকার।

উদ্ধার অভিযানে সময়ের সঙ্গে পাল্লা

ভূমিকম্পের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম ৭২ ঘণ্টা প্রায় শেষ হয়ে আসায় জীবিত উদ্ধার হওয়ার সম্ভাবনা দ্রুত কমছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো। পর্যাপ্ত সরকারি উদ্ধারকর্মী না থাকায় অনেক স্থানে স্থানীয় বাসিন্দারাই খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে স্বজনদের খুঁজে বের করার চেষ্টা করছেন।

শুক্রবার রাত থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় সাধারণ মানুষের প্রবেশে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে কর্তৃপক্ষ। প্রশাসনের ভাষ্য, উদ্ধার কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, সরকারি উদ্ধার তৎপরতা প্রয়োজনের তুলনায় অনেক কম।

সরকারের আশ্বাস, বাস্তবতার কঠিন চিত্র

ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ বলেছেন, এখন প্রতিটি জীবিত উদ্ধারই অলৌকিক ঘটনার মতো। সরকার পরিস্থিতির কোনো তথ্য জনগণের কাছ থেকে গোপন করবে না বলেও তিনি আশ্বাস দিয়েছেন।

অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, উদ্ধারকাজে সরকারের সব সক্ষমতা কাজে লাগানো হয়েছে এবং আন্তর্জাতিক সহযোগিতাকেও স্বাগত জানানো হয়েছে।

বিপুল অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, ভূমিকম্পে সরাসরি অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ৪ দশমিক ৭ থেকে ৮ দশমিক ৭ বিলিয়ন ডলারের মধ্যে হতে পারে। ইতোমধ্যে রাজধানী কারাকাসসহ বিস্তীর্ণ এলাকায় লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এদিকে আরাগুয়া রাজ্যে ৪ দশমিক ৮ মাত্রার একটি পরাঘাত (আফটারশক) অনুভূত হলেও নতুন করে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মানবিক সংকট আরও গভীর হওয়ার শঙ্কা

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, প্রায় ৬৭ লাখ ৬০ হাজার মানুষ এ দুর্যোগে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। নিরাপদ আশ্রয়ের সন্ধানে বিপুলসংখ্যক মানুষ ঘরবাড়ি ছেড়ে চলে যাচ্ছেন, ফলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে।

সরকারি হিসাবে এখন পর্যন্ত ৩ হাজার ৩০০ জন আহত হয়েছেন এবং ২৪৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে কয়েক হাজার মানুষ এখনো নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...

৬ ঘন্টা আগে


জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...

৭ ঘন্টা আগে


মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের
মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের

ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে একটি মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে সেখানেই ঘুমিয়ে পড়েছে একটি বানর। পরে বানরটির তাণ্ডব ও এক কর্মীকে কামড়ে দেওয়ার ঘটনাও ঘটে। পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঁচির ওরমানঝি ব্লকের চৌক এলাকার একটি মদের দোকানে

৭ ঘন্টা আগে


হরমুজ প্রণালি খোলার পরিকল্পনা খামেনির সঙ্গে সমন্বিত: পেজেশকিয়ান
হরমুজ প্রণালি খোলার পরিকল্পনা খামেনির সঙ্গে সমন্বিত: পেজেশকিয়ান

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার নতুন পরিকল্পনা ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সমন্বয় করেই করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।শনিবার (২৬ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র প্রস্তাবটি গ্রহণ করে নিজেদের প্রতিশ্রুতি পূরণ...

৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom