আন্তর্জাতিক

ভেনেজুয়েলা পশ্চিমা সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করবে না: মাদুরো

অনলাইন ডেস্ক

১৩ মাস আগে


ভেনেজুয়েলা পশ্চিমা সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করবে না: মাদুরো

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো স্পষ্টভাবে জানিয়েছেন যে তার দেশ কখনোই পশ্চিমা সাম্রাজ্যবাদের কাছে আত্মসমর্পণ করবে না বা কোনো ঔপনিবেশিক শক্তির বশ্যতা স্বীকার করবে না।

শুক্রবার (৩ অক্টোবর) রাজধানী কারাকাসে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেন, “ভেনেজুয়েলা কোনো সাম্রাজ্যের কাছে মাথা নত করবে না, সেটি যত শক্তিশালী বা প্রভাবশালীই হোক না কেন। যথাসময়ে এসব সাম্রাজ্য নৈতিক, রাজনৈতিক ও নীতিগত শিক্ষা পাবে।”

মাদুরো অভিযোগ করেন যে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সশস্ত্র হামলার পরিকল্পনা করছে। তার মতে, এর মূল উদ্দেশ্য হলো তাদের নীতি এ দেশের ওপর চাপিয়ে দেওয়া এবং দেশের তেল, গ্যাস, স্বর্ণসহ প্রাকৃতিক সম্পদ দখল করা। তিনি আরও বলেন, “এটি মূলত শাসন পরিবর্তনের প্রচেষ্টা, যার মাধ্যমে ভেনেজুয়েলার সম্পদ লুট করা যায়।”

সপ্তাহের শুরুতে দেওয়া অন্য এক বক্তব্যে মাদুরো সতর্ক করে দেন, ভেনেজুয়েলার ওপর কোনো হামলা হলে তা গোটা অঞ্চলের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। তিনি জোর দিয়ে বলেন, “আমরা কখনোই কোনো সাম্রাজ্যের দাস বা উপনিবেশ হবো না। যদি ভেনেজুয়েলাকে আক্রমণ করা হয়, তাহলে আমরা সবাই আক্রান্ত হব। দক্ষিণ আমেরিকাকে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিকামী বাহিনী হিসেবে দাঁড়াতে হবে।”

মাদুরো উল্লেখ করেন, ১৮২৩ সালের মোনরো ডকট্রিনের পর থেকেই যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকাকে তাদের প্রভাবাধীন ‘পেছনের উঠোন’ হিসেবে বিবেচনা করে আসছে।


মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ

৩ দিন আগে


কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে

৫ দিন আগে


আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...

৭ দিন আগে


বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম

জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom