ভোটের ছুটিতে যানজট ও বাড়তি ভাড়ায় ভোগান্তিতে মানুষ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দীর্ঘ ছুটি পাওয়ায় রাজধানী ঢাকা ফাঁকা হয়ে পড়েছে। ভোটের উৎসবে অংশ নিতে নিজ নিজ এলাকায় ছুটছেন সাধারণ মানুষ। মঙ্গলবার সকাল থেকেই গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনাল ও কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ঢল নেমেছে, যা রাজধানীর সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি করেছে।
বাসসংকটের সুযোগে কয়েকটি পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে। বাসযাত্রীদের অভিযোগ, ঢাকা থেকে ময়মনসিংহে যেখানে সাধারণত ২০০-২৫০ টাকা ভাড়া নেওয়া হয়, সেখানে এখন ৫০০-৬০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। অনেক যাত্রী বাধ্য হয়ে ট্রাকেও উঠছেন, যেখানে জনপ্রতি ভাড়া ৩০০-৪০০ টাকা।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড়ে যানজট চরমে, বাস, ট্রাক, প্রাইভেট কার ও মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা গেছে। ঈদের সময়ের মতো ভিড় ও চরম ধীরগতি সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়িয়েছে।
কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাত হোসেন বলেন, “নির্বাচন উপলক্ষে ঘোষিত ছুটির কারণে যানবাহনের চাপ বেড়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যাত্রীদের হয়রানি রোধে নজরদারি জোরদার করা হয়েছে।”
ভোটাররা বলছেন, ভোট দিতে বাড়ি যাচ্ছি, কিন্তু দীর্ঘ সময় যানজটে আটকে থেকে এবং বাড়তি ভাড়া দিয়ে ঘরমুখো যাত্রা করাটাই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে ভোটের তাগিদে সবাই ধৈর্য ধরে বাড়ি ফিরছেন।
মোরেলগঞ্জে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
বাগেরহাটের মোরেলগঞ্জে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে আপন দুই ভাই নিহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন শৌলখালী গ্রামের মনোরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫২) ও মানিক বাছাড় (৩৮)। তারা দুজনই কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন। বিধান বাছাড়ের স্ত্রী ও
২ ঘন্টা আগে
বিদ্যুৎ-জ্বালানির সাময়িক সংকট পতিত শাসকগোষ্ঠীর রেখে যাওয়া: বাবুল
দেশে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে যে সাময়িক সংকট তৈরি হয়েছে, তা পতিত শাসকগোষ্ঠী রেখে গেছে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ চত্বরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে...
২৩ ঘন্টা আগে
কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অথর্ব এসপি
স্বাধীনতার পর ৫৫ বছরে কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটা নাজুক আর কখনো হয়নি-এমন অভিযোগ উঠেছে। জেলা পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে জেলায় ৮৮টি খুন, ১২৭টি ধর্ষণ এবং ২৯৭টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে ১৫০টিরও বেশি। এর পাশাপাশি ছিনতাই, চুরি, ডাকাতি...
২৩ ঘন্টা আগে
সিলেটে উদ্বোধন হলো ‘সীমান্ত স্কুল অব সার্ভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’
সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর ও প্রযুক্তিনির্ভর করতে সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিষ্ঠিত বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘সীমান্ত স্কুল অব সার্ভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ (এসএসএসডিডব্লিউ) উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক স্বাক্ষরিত এক প্রেস...
১ দিন আগে
