ভারতের সংসদীয় প্রতিবেদনে বাংলাদেশ: নতুন সরকারকে স্বাগত, চীন নিয়ে উদ্বেগ
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশে বিএনপির নিরঙ্কুশ বিজয় এবং প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছে ভারত। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক নতুন পর্যায়ে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছে নয়াদিল্লি। তবে বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক, অবকাঠামোগত ও কৌশলগত সম্পৃক্ততা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের সংসদীয় পররাষ্ট্রবিষয়ক কমিটি।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ভারতীয় লোকসভা ও রাজ্যসভায় উপস্থাপিত ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ শীর্ষক প্রতিবেদনে এসব পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় ভারত পরিমিত ও হিসাব-নিকাশভিত্তিক অ-হস্তক্ষেপ নীতি অনুসরণ করে। তবে চলতি বছরের ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির বিজয় এবং তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর নয়াদিল্লি নতুন বাস্তবতাকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, নির্বাচনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম বিদেশি সরকারপ্রধান হিসেবে টেলিফোনে তারেক রহমানকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তিনি মোদির ব্যক্তিগত শুভেচ্ছাবার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানান।
সংসদীয় কমিটির মতে, বাংলাদেশের নতুন গণতান্ত্রিক সরকারের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলো সমাধানের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান
প্রতিবেদনে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়েও সরকারের অবস্থান তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, মানবিক বিবেচনা ও ভারতের দীর্ঘদিনের আশ্রয়দান নীতির আওতায় তিনি ভারতে অবস্থান করছেন। তবে তাকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেওয়া হয়নি।
বাংলাদেশ সরকারের প্রত্যর্পণ অনুরোধ সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি প্রচলিত আইন ও বিদ্যমান আইনি প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে।
চীনের সম্পৃক্ততা নিয়ে উদ্বেগ
বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান উপস্থিতিকে ভারতের জাতীয় নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করেছে সংসদীয় কমিটি।
প্রতিবেদনে বিশেষভাবে তিনটি প্রকল্পের কথা বলা হয়েছে-
মোংলা বন্দর উন্নয়নে ৩৭০ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি।
ভারতের সীমান্তের কাছে লালমনিরহাট বিমানঘাঁটির উন্নয়ন।
পেকুয়ায় চীনের সহায়তায় নির্মিত সাবমেরিন ঘাঁটি।
কমিটির মতে, এসব প্রকল্প ভারতের কৌশলগত নিরাপত্তার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। তাই বাংলাদেশে বিদেশি শক্তির কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং উন্নয়ন অংশীদার হিসেবে ভারতের নিজস্ব অবস্থান আরও শক্তিশালী করার সুপারিশ করা হয়েছে।
গঙ্গা ও তিস্তা চুক্তিতে অগ্রাধিকার
১৯৯৬ সালের গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছর শেষ হওয়ায় এর নবায়নকে দুই দেশের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
এছাড়া তিস্তা চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য ও সমতাভিত্তিক সমাধানে পৌঁছানোর লক্ষ্যে ভারত কাজ করছে বলেও জানানো হয়েছে।
ভিসা, বাণিজ্য ও সীমান্ত সহযোগিতা
প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তাজনিত কারণে ২০২৪ সালে ভিসা কার্যক্রম ব্যাহত হলেও বর্তমানে বাংলাদেশের পাঁচটি ভিসা কেন্দ্র থেকে প্রতিদিন প্রায় দেড় হাজার ভিসা দেওয়া হচ্ছে, যার অধিকাংশই চিকিৎসাসংক্রান্ত। পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালুর সুপারিশ করেছে কমিটি।
এ ছাড়া সীমান্তে বিএসএফ ও বিজিবির মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময় ও যৌথ টহল জোরদারের কথাও উল্লেখ করা হয়েছে।
বাণিজ্য বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে উত্তরণের পর বিদ্যমান শুল্ক সুবিধায় পরিবর্তন আসতে পারে। তাই দুই দেশের মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সিইপিএ) আলোচনা দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
সংখ্যালঘু ইস্যু
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনাকেও দ্বিপক্ষীয় সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করেছে ভারতীয় সংসদীয় কমিটি।
প্রতিবেদনে বলা হয়েছে, এসব ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের আইনের আওতায় আনতে বাংলাদেশ সরকারের পদক্ষেপ অব্যাহত থাকা প্রয়োজন।
প্রতিবেদনের শেষাংশে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে ভারত-বাংলাদেশ সম্পর্কের ঐতিহাসিক ভিত্তি হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও দুই দেশের সহযোগিতা আরও জোরদারের আশা প্রকাশ করা হয়েছে।
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...
৬ ঘন্টা আগে
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...
১৭ ঘন্টা আগে
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...
১৮ ঘন্টা আগে
মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের
ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে একটি মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে সেখানেই ঘুমিয়ে পড়েছে একটি বানর। পরে বানরটির তাণ্ডব ও এক কর্মীকে কামড়ে দেওয়ার ঘটনাও ঘটে। পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঁচির ওরমানঝি ব্লকের চৌক এলাকার একটি মদের দোকানে
১৮ ঘন্টা আগে
