আন্তর্জাতিক

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

আন্তর্জাতিক ডেস্ক

১৪ ঘন্টা আগে


ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

ছবি: সংগৃহীত


ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল ধীরাজ শেঠ। মঙ্গলবার (১ জুলাই) তিনি দেশটির ৩১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন। এ সময় তিনি বিদায়ী সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হন।

মহারাষ্ট্রের খড়কওয়াসলায় অবস্থিত ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সাবেক শিক্ষার্থী জেনারেল ধীরাজ শেঠ ১৯৮৬ সালে ভারতীয় সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। প্রায় চার দশকের সামরিক জীবনে তিনি অপারেশনাল, কৌশলগত, সক্ষমতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি ও আধুনিকায়নে তার অবদান উল্লেখযোগ্য বলে বিবেচিত হয়।

সামরিক জীবনে জেনারেল শেঠ উত্তর ভারতের মরু অঞ্চলে একটি সাঁজোয়া রেজিমেন্ট, পশ্চিমাঞ্চলীয় কমান্ডের অধীন একটি সাঁজোয়া ব্রিগেড এবং জম্মু-কাশ্মিরে সন্ত্রাসবিরোধী বাহিনীর নেতৃত্ব দিয়েছেন। সেনাবাহিনীর অভ্যন্তরে তিনি ‘স্পষ্টভাষী ট্যাংকম্যান’ হিসেবেও পরিচিত।

সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি উপ-সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন। ওই সময়ে তিনি ভারতীয় সেনাবাহিনীর প্রধান স্ট্রাইক ফরমেশন ‘সুদর্শন চক্র কোর’-এর নেতৃত্বে ছিলেন।

এমন এক সময়ে তিনি প্রায় ১৩ লাখ সদস্যের ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্ব গ্রহণ করলেন, যখন বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং প্রযুক্তিগত অগ্রগতির কারণে যুদ্ধের ধরন ও নিরাপত্তা চ্যালেঞ্জেও বড় পরিবর্তন আসছে।

এদিকে, ভারতীয় সশস্ত্র বাহিনীতেও একযোগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে।

ভারতীয় বিমানবাহিনীর নতুন সহ-প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। তিনি এয়ার মার্শাল নাগেশ কাপুরের স্থলাভিষিক্ত হয়েছেন।

অন্যদিকে, সেনাবাহিনীর নতুন সহ-সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈন। তিনি সেনাবাহিনীর অপারেশন, কৌশলগত পরিকল্পনা এবং সামরিক সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তদারকি করবেন।

এছাড়া সেনাবাহিনীর বিভিন্ন কমান্ডেও নতুন নেতৃত্ব নিয়োগ দেওয়া হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমান্ডের কমান্ডার-ইন-চিফ হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহিত মালহোত্রা। দক্ষিণ কমান্ডের দায়িত্ব দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল রাজেশ পুষ্করকে। লাদাখের লেহভিত্তিক ‘ফায়ার অ্যান্ড ফিউরি কোর’-এর নতুন কমান্ডার হিসেবে দায়িত্ব নিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মদনরাজ পান্ডে।


অবৈধ অভিবাসীদের দেশ ছাড়ার দাবিতে দক্ষিণ আফ্রিকাজুড়ে বিক্ষোভ
অবৈধ অভিবাসীদের দেশ ছাড়ার দাবিতে দক্ষিণ আফ্রিকাজুড়ে বিক্ষোভ

দক্ষিণ আফ্রিকাজুড়ে অবৈধ অভিবাসীদের দেশ ছাড়ার দাবিতে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার দিনে বিভিন্ন শহরে হাজারো মানুষ মিছিল করেন। কয়েকটি এলাকায় বিক্ষোভ সহিংস রূপ নেয়। ভাঙচুর, লুটপাট ও সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত অন্তত চারজন নিহত হয়েছেন।আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, কয়েক মাস ধরে চলা উত্তেজনার...

১০ ঘন্টা আগে


পানির প্রবাহ ঠেকাতে এলে ‘হাত কেটে ফেলা হবে’, ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি
পানির প্রবাহ ঠেকাতে এলে ‘হাত কেটে ফেলা হবে’, ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি

ভারতের সঙ্গে আন্তর্জাতিক চুক্তির অধীনে পাকিস্তানের প্রাপ্য পানির প্রবাহে বাধা দেওয়ার যেকোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। দেশটির জলবায়ু পরিবর্তনমন্ত্রী মুসাদিক মালিক বলেছেন, আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী পাকিস্তানের বরাদ্দকৃত পানির প্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা করলে সেই ‘হাত কেটে ফেলা হবে’। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ভারত পানিকে রাজনৈতিক...

১০ ঘন্টা আগে


লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু
লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানের লাহোরের উপকণ্ঠে একটি বেসরকারি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়, লাহোরের কাহনা এলাকায় অবস্থিত একটি বেসরকারি কোচিং সেন্টারে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের অধিকাংশের বয়স

১২ ঘন্টা আগে


ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৩ বছরের শিশু
ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৩ বছরের শিশু

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে তিন বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। জর্ডানের একটি উদ্ধারকারী দল শিশুটিকে উদ্ধার করে। বুধবার (১ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, লা গুয়াইরা রাজ্যের ধ্বংসস্তূপের ভেতর থেকে শিশুটিকে উদ্ধার করছেন উদ্ধারকর্মীরা।...

১৪ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom