ভারতের নৌবাহিনীতে যুক্ত হলো তিন অত্যাধুনিক যুদ্ধজাহাজ
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতের সামুদ্রিক প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে দেশীয় প্রযুক্তিতে নির্মিত তিনটি অত্যাধুনিক নৌযান আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে যুক্ত হয়েছে। রোববার কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাহাজ তিনটির কমিশনিং ঘোষণা করেন।
নৌবাহিনীতে যুক্ত হওয়া নতুন তিনটি জাহাজ হলো স্টিলথ ফ্রিগেট আইএনএস ডুনাগিরি, হাইড্রোগ্রাফিক জরিপ জাহাজ আইএনএস সংশোধনক এবং অগভীর পানিতে সাবমেরিনবিরোধী যুদ্ধজাহাজ আইএনএস আগ্রে। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, তিনটি জাহাজের সংযোজন ভারতীয় নৌবাহিনীর বহুমাত্রিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশটির ‘আত্মনির্ভর ভারত’ কর্মসূচিকে আরও একধাপ এগিয়ে নিল।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আইএনএস ডুনাগিরি আধুনিক স্টিলথ প্রযুক্তিতে নির্মিত একটি বহুমুখী যুদ্ধজাহাজ। এতে ব্রহ্মোস সারফেস-টু-সারফেস ক্ষেপণাস্ত্র, মিডিয়াম-রেঞ্জ সারফেস-টু-এয়ার মিসাইল ব্যবস্থা, উন্নত রাডার ও ইলেকট্রনিক সেন্সর সংযোজিত হয়েছে। দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান করে বহুমাত্রিক যুদ্ধ পরিচালনায় সক্ষম এই জাহাজ ভারতীয় নৌবাহিনীর অন্যতম আধুনিক সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।
অন্যদিকে আইএনএস সংশোধনক মূলত উপকূলীয় ও গভীর সমুদ্রের হাইড্রোগ্রাফিক জরিপের জন্য নির্মিত। এতে আন্ডারওয়াটার ও রিমোটলি অপারেটেড ভেহিকল ব্যবহারের সুবিধা রয়েছে, যা সমুদ্রতলের মানচিত্র তৈরি, নৌপথ নির্ধারণ এবং সামরিক ও বেসামরিক উভয় ধরনের জরিপ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ ছাড়া আইএনএস আগ্রে অগভীর সমুদ্র এলাকায় সাবমেরিন শনাক্ত ও ধ্বংসের জন্য বিশেষভাবে নকশা করা হয়েছে। এতে হালকা টর্পেডো, দেশীয় রকেট লঞ্চার এবং উন্নত সোনার প্রযুক্তি সংযোজিত থাকায় উপকূলীয় নিরাপত্তা জোরদারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
স্বনির্ভর প্রতিরক্ষা শিল্পের বার্তা
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "ভারত কেবল প্রতিরক্ষা সরঞ্জামের ক্রেতা হয়ে থাকতে পারে না। আমাদের সশস্ত্র বাহিনীকে বিশ্ববাজারের ওপর নির্ভরশীল রাখার সময় শেষ।" তিনি বলেন, সামুদ্রিক শক্তি একটি দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও কৌশলগত অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ভারত সেই বাস্তবতা বিবেচনায় নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে এগিয়ে নিচ্ছে।
মোদি আরও বলেন, কয়েক বছর আগে দেশীয় প্রযুক্তিতে নির্মিত বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার মধ্য দিয়ে যে নতুন যাত্রার সূচনা হয়েছিল, নতুন তিনটি জাহাজ সেই ধারাবাহিকতাকে আরও শক্তিশালী করেছে।
কৌশলগত গুরুত্ব
বিশ্লেষকদের মতে, ভারত মহাসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান ভূরাজনৈতিক প্রতিযোগিতা, সমুদ্রপথের নিরাপত্তা এবং সাবমেরিন কার্যক্রম বৃদ্ধির প্রেক্ষাপটে ভারত দ্রুত নৌবাহিনীর আধুনিকীকরণে গুরুত্ব দিচ্ছে। দেশীয় প্রযুক্তিতে যুদ্ধজাহাজ নির্মাণ শুধু আমদানিনির্ভরতা কমাবে না, বরং প্রতিরক্ষা শিল্পে প্রযুক্তিগত সক্ষমতা ও রপ্তানির সম্ভাবনাও বাড়াবে।
ভারত সরকারের লক্ষ্য, আগামী বছরগুলোতে নৌবাহিনীর অধিকাংশ প্ল্যাটফর্ম দেশীয় প্রযুক্তিতে নির্মাণের মাধ্যমে প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা অর্জন এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের কৌশলগত উপস্থিতি আরও সুসংহত করা।
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...
৪ ঘন্টা আগে
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...
১৫ ঘন্টা আগে
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...
১৫ ঘন্টা আগে
মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের
ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে একটি মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে সেখানেই ঘুমিয়ে পড়েছে একটি বানর। পরে বানরটির তাণ্ডব ও এক কর্মীকে কামড়ে দেওয়ার ঘটনাও ঘটে। পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঁচির ওরমানঝি ব্লকের চৌক এলাকার একটি মদের দোকানে
১৬ ঘন্টা আগে
