ভারতের আমন্ত্রণ সত্ত্বেও আফগান পররাষ্ট্রমন্ত্রীর নয়াদিল্লি সফর বাতিল
অনলাইন ডেস্ক
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার কারণে ভারতের আমন্ত্রণে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নয়াদিল্লি সফর বাতিল করা হয়েছে।
ভারতের একাধিক গণমাধ্যম সূত্রে এ খবর জানা গেছে।
চলতি মাসেই মুত্তাকির এই সফর হওয়ার কথা ছিল। যদি এই সফর সম্পন্ন হতো, তাহলে ২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর এটিই হতো কাবুল থেকে কোনো মন্ত্রী পর্যায়ের প্রথম নয়াদিল্লি সফর। এর আগে গত ১৫ মে মুত্তাকি ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে ফোনে কথা হয়। তালেবান ক্ষমতায় আসার পর এটি ছিল দুই দেশের মধ্যে সর্বোচ্চ স্তরের যোগাযোগ।
এই সফর বাতিলের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে তিনি জানান, “আফগানিস্তানের জনগণের সঙ্গে ভারতের দীর্ঘদিনের সম্পর্ক বিদ্যমান। ভারত আফগান জনগণের আকাঙ্ক্ষা এবং উন্নয়নমূলক চাহিদাগুলোকে সমর্থন করে চলেছে।”
উল্লেখ্য, ভারত এখনো তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। তবে তারা আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের পক্ষে বরাবরই জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান, এশিয়ায় বাড়ল তেলের দাম
ইরানের যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর এশিয়ার বাজারে তেলের দাম বেড়েছে। সোমবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর পরপরই জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহের দাম ১ শতাংশের
৫ ঘন্টা আগে
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...
১ দিন আগে
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...
১ দিন আগে
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...
১ দিন আগে
