আন্তর্জাতিক

ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক সোনম ওয়াংচুকের

আন্তর্জাতিক ডেস্ক

১ ঘন্টা আগে


ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক সোনম ওয়াংচুকের

ছবি: সংগৃহীত


ভারতের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা ও নেতৃত্ব নির্বাচনের পদ্ধতিতে আমূল পরিবর্তনের আহ্বান জানিয়েছেন পরিবেশ ও সামাজিক অধিকারকর্মী সোনম ওয়াংচুক। দেশকে সঠিক পথে পরিচালিত করতে বর্তমান রাজনৈতিক ব্যবস্থার মৌলিক সংস্কার জরুরি বলেও মন্তব্য করেছেন তিনি।

স্বাধীনতা দিবসকে সামনে রেখে প্রকাশিত এক ভিডিও বার্তায় লাদাখের এই অধিকারকর্মী বলেন, ভারতের সবচেয়ে বড় সমস্যা হলো ভুল পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচন করা। নেতৃত্ব সঠিক না হলে পুরো দেশই ভুল পথে পরিচালিত হয়।

দেশের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে সাধারণ নাগরিকদের ‘নিঃস্বার্থ, নির্ভীক, চরিত্রবান ও যোগ্য’ ব্যক্তিদের খুঁজে বের করার আহ্বান জানান তিনি। নিজ নিজ এলাকার সৎ ও মেধাবী ব্যক্তিদের নাম প্রস্তাব করে স্বাধীনতা দিবসের উপহার হিসেবে তা পাঠানোরও অনুরোধ করেন ওয়াংচুক।

ভারতের অগ্রগতির সঙ্গে প্রতিবেশী দেশগুলোর তুলনা টেনে তিনি বলেন, ৫০ বছর আগে যেসব দেশ ভারতের চেয়ে পিছিয়ে বা সমপর্যায়ে ছিল, সেসব দেশ এখন অনেক দূর এগিয়ে গেছে। বর্তমান পরিস্থিতির পরিবর্তন না হলে ২০৪৭ সালের মধ্যে ভারত উন্নত দেশ হিসেবে গড়ে উঠতে পারবে না।

আইনপ্রণেতাদের যোগ্যতা ও চরিত্র নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ওয়াংচুক। তার দাবি, ভারতের বর্তমান পার্লামেন্টের প্রায় অর্ধেক সংসদ সদস্যের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। তাদের মধ্যে অনেকে হত্যা, ধর্ষণ ও অপহরণের মতো গুরুতর অভিযোগের মুখোমুখি।

কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে এককভাবে দায়ী না করে ওয়াংচুক বলেন, ক্ষমতায় আসা বিভিন্ন দলই কম-বেশি একইভাবে দুর্নীতি করেছে এবং প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করেছে। ২০১২-১৩ সালের দুর্নীতিবিরোধী আন্দোলনের পর সরকার পরিবর্তন হলেও এক দশক পর দুর্নীতি আরও বেড়েছে বলে দাবি করেন তিনি।

শিক্ষাব্যবস্থার দুর্বলতাও ভারতের উন্নয়নের পথে অন্যতম বাধা বলে মন্তব্য করেন এই আন্দোলনকারী।

পরিস্থিতির উত্তরণে ভারতের শীর্ষ চিন্তাশীল, মেধাবী ও সৎ ব্যক্তিদের নিয়ে বৃহৎ পরিসরে আলোচনার পরিকল্পনার কথাও জানান ওয়াংচুক। দেশের বিভিন্ন শহর ঘুরে সাধারণ মানুষের মতামত নেওয়ার পাশাপাশি একটি নতুন রূপরেখা তৈরিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।


যুক্তরাষ্ট্রের ডালাস বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য অজুর বিশেষ ব্যবস্থা
যুক্তরাষ্ট্রের ডালাস বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য অজুর বিশেষ ব্যবস্থা

যুক্তরাষ্ট্রের ব্যস্ততম বিমানবন্দরগুলোর অন্যতম ডালাস-ফোর্ট ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে মুসলিম যাত্রীদের অজুর সুবিধার্থে বিশেষ ফুট ওয়াশ স্টেশন স্থাপন করা হচ্ছে। চলতি বছরের শেষ নাগাদ টার্মিনাল ডি-এর পুরুষ ও নারীদের পৃথক শৌচাগারে এসব স্টেশন চালুর কথা রয়েছে।টেক্সাস ডিপার্টমেন্ট অব লাইসেন্সিং অ্যান্ড রেগুলেশনের নথি অনুযায়ী, গত ৩১ জুলাই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করা হয়েছে।

৩৪ মিনিট আগে


১৪ বছর বয়সে ইসলাম গ্রহণ, ৫ মাসে কুরআন হিফজ বুরুন্ডির পেনত্রার
১৪ বছর বয়সে ইসলাম গ্রহণ, ৫ মাসে কুরআন হিফজ বুরুন্ডির পেনত্রার

মাত্র ১৪ বছর বয়সে এক মুসলিম বন্ধুর মাধ্যমে ইসলাম সম্পর্কে জানতে শুরু করেন বুরুন্ডির পেনত্রা বুশিমা আমিন। ইসলামের শিক্ষা ও মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণের পর মাত্র পাঁচ মাসে সম্পূর্ণ পবিত্র কুরআন হিফজ করে তাক লাগিয়ে দেন তিনি।পেনত্রার ইসলাম গ্রহণের গল্পের শুরু ১৪ বছর বয়সে। এক মুসলিম বন্ধু তাকে ইসলাম...

৪৭ মিনিট আগে


ইমরানের সঙ্গে দেখা করতে না দিলে ২০ লাখ মানুষ নিয়ে রাস্তায় নামার হুঁশিয়ারি
ইমরানের সঙ্গে দেখা করতে না দিলে ২০ লাখ মানুষ নিয়ে রাস্তায় নামার হুঁশিয়ারি

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে না দিলে আগামী ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষ নিয়ে ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার হুঁশিয়ারি দিয়েছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি।বৃহস্পতিবার আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।সোহেল আফ্রিদি বলেন, ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া...

১ ঘন্টা আগে


ইমরান খান কারাগারে মারা গেছেন—গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা
ইমরান খান কারাগারে মারা গেছেন—গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে মারা গেছেন-এমন গুঞ্জনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে ইমরান খানের মৃত্যুর দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য ও স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ পাওয়া যায়নি। বরং পাকিস্তানের সেনাবাহিনী এ খবরকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।রাওয়ালপিন্ডির...

১৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom