আন্তর্জাতিক

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তির প্রতিবাদে দিল্লিমুখী কৃষকদের আটকালো পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

৪ ঘন্টা আগে


ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তির প্রতিবাদে দিল্লিমুখী কৃষকদের আটকালো পুলিশ

ছবি: সংগৃহীত


প্রস্তাবিত ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তির বিরুদ্ধে আয়োজিত কিষান মহাপঞ্চায়েতে যোগ দিতে দিল্লির উদ্দেশে রওনা দেওয়া পাঞ্জাবের শত শত কৃষককে হরিয়ানার শম্ভু সীমান্তে আটকে দিয়েছে হরিয়ানা পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) পাঞ্জাব-হরিয়ানা সীমান্তের প্রধান প্রবেশপথ শম্ভুতে ব্যারিকেড দিয়ে কৃষকদের অগ্রযাত্রা বন্ধ করে দেওয়া হয়। সীমান্তের পরিস্থিতি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ‘দিল্লি চলো-২’ আন্দোলনের সময়কার নিরাপত্তা ব্যবস্থার কথা স্মরণ করিয়ে দিচ্ছে। সে সময়ও রাজধানীমুখী কৃষকদের ঠেকাতে কংক্রিটের ব্লক, লোহার পেরেক ও একাধিক স্তরের ব্যারিকেড স্থাপন করা হয়েছিল।

দিল্লিতে প্রবেশের অনুমতি না পেয়ে কৃষকরা শম্ভু সীমান্তেই অবস্থান কর্মসূচি শুরু করেন। তারা হরিয়ানা ও পাঞ্জাব-উভয় রাজ্য সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার খর্বের অভিযোগ তোলেন।

বিকেইউ (শহীদ ভগত সিং) নেতা তেজবীর সিং অভিযোগ করেন, হরিয়ানা পুলিশ পাঞ্জাবের ভেতরেও ব্যারিকেড স্থাপন করেছে। তার দাবি, এ বিষয়ে পাঞ্জাব সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

তবে পাঞ্জাবের কৃষকদের গাড়িবহর আটকে দেওয়া হলেও হরিয়ানার আমবালা, কুরুক্ষেত্রসহ বিভিন্ন জেলার কৃষকরা দিল্লির উদ্দেশে যাত্রা অব্যাহত রেখেছেন।

‘দেশ বাঁচাও মোর্চা’র ব্যানারে আয়োজিত কিষান মহাপঞ্চায়েতে পাঞ্জাব, হরিয়ানা ও হিমাচল প্রদেশের বিভিন্ন কৃষক সংগঠন অংশ নিয়েছে। কর্মসূচি থেকে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাবিত ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জানানো হবে।

কিষান মজদুর সংগ্রাম কমিটির (কেএমএসসি) নেতা সারওয়ান সিং পান্ধের জানান, কেএমএসসি, কিষান মজদুর মোর্চা (পাঞ্জাব), আজাদ কিষান মোর্চা ও বিকেইউ একতা সংগ্রামের গাড়িবহর পাঞ্জাবের বিভিন্ন এলাকা থেকে রওনা হয়ে শম্ভু সীমান্তে এসে আটকা পড়ে।

তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারত ও যুক্তরাষ্ট্রের যৌথ বিবৃতিতে ২০২৬ সালের শরতের মধ্যে বহুমুখী দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তির প্রথম ধাপ চূড়ান্ত করার অঙ্গীকার করা হয়েছিল। তার মতে, এই চুক্তি শুধু বাণিজ্য নয়, কৃষি, দুগ্ধ, শিল্প, ডিজিটাল বাণিজ্য, ই-কমার্স, বিনিয়োগ, সরকারি ক্রয়, বুদ্ধিবৃত্তিক সম্পত্তি ও সেবা খাতসহ বিস্তৃত ক্ষেত্রকে প্রভাবিত করবে।

কৃষক নেতাদের দাবি, অতীতের মার্কিন বাণিজ্য প্রতিবেদনে ভারতের কৃষি ও দুগ্ধ খাতে যুক্তরাষ্ট্রের অধিক প্রবেশাধিকারের দাবি করা হয়েছে। ভর্তুকিপ্রাপ্ত মার্কিন কৃষিপণ্যের ওপর শুল্ক কমানো হলে দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বড় ধরনের প্রতিযোগিতার মুখে পড়বেন।

তারা আরও অভিযোগ করেন, সম্ভাব্য বাণিজ্যচুক্তির আলোচনা সম্পূর্ণ অস্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে এবং এ সংক্রান্ত নথি জনসমক্ষে প্রকাশ করা হয়নি।

কৃষক সংগঠনগুলোর মতে, ভারতের দুগ্ধ খাত প্রায় আট কোটি গ্রামীণ পরিবারের জীবিকার সঙ্গে জড়িত। এ খাতে নেতিবাচক প্রভাব পড়লে গ্রামীণ অর্থনীতি, ক্ষুদ্র ব্যবসা, কৃষিভিত্তিক শিল্প ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতেও ব্যাপক প্রভাব পড়বে।

‘দেশ বাঁচাও মোর্চা’ কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, প্রস্তাবিত ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তির সব নথি অবিলম্বে প্রকাশ করতে হবে এবং কৃষক, শ্রমিক, দুগ্ধ উৎপাদকসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা ছাড়া কোনো চুক্তি করা যাবে না।


মোদিজি, দেশটা আপনার বাপের নয়: কেজরিওয়াল
মোদিজি, দেশটা আপনার বাপের নয়: কেজরিওয়াল

ভারতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলনের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় সমালোচনা করেছেন আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। তিনি অভিযোগ করেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে দমনমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারতের জনগণ স্বৈরশাসকদের ইতিহাস থেকে শিক্ষা দিতে জানে।মঙ্গলবার (২১ জুলাই) এক সংবাদ সম্মেলনে...

৩ ঘন্টা আগে


নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক
নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নিতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবসহ কয়েকজন বিরোধী নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ।মঙ্গলবার (২১ জুলাই) লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিতে যোগ দিতে গেলে তাদের আটক করা হয়।এর...

৪ ঘন্টা আগে


মোদিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী
মোদিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

ভারতের রাজধানী দিল্লিতে পরীক্ষা ব্যবস্থায় অব্যবস্থাপনা ও প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি ঘটনাটিকে ‘শিক্ষার্থীদের ওপর নির্মমতা’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন।মঙ্গলবার (২১ জুলাই) সংসদের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী...

৫ ঘন্টা আগে


মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ, নেতৃত্বে রাহুল-প্রিয়াঙ্কা
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ, নেতৃত্বে রাহুল-প্রিয়াঙ্কা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিতে তার সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। বিক্ষোভে নেতৃত্ব দেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী। একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনারও প্রতিবাদ জানান তারা।মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের...

৬ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom