ভারত প্রযুক্তিতে বড় শক্তি নয়, কিছুই বানাতে পারে না: রাহুল গান্ধী
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী মন্তব্য করেছেন, ভারত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বড় কোনো শক্তি নয় এবং দেশ নিজস্ব উৎপাদনেও পিছিয়ে রয়েছে। তিনি দাবি করেছেন, সাম্প্রতিক ভারত–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ ডেটা যুক্তরাষ্ট্রের হাতে চলে যাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার কেরালার একটি কলেজে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে রাহুল গান্ধী এসব মন্তব্য করেন। তিনি ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থারও সমালোচনা করে বলেন, অনেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তাদের রাজনৈতিক সংযোগের কারণে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি অভিযোগ করেন, শিক্ষাব্যবস্থায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রভাব বাড়ছে এবং একটি নির্দিষ্ট মতাদর্শ চাপিয়ে দেওয়া হচ্ছে, যা দেশের জন্য ক্ষতিকর।
রাহুল গান্ধীর মতে, এআই প্রযুক্তির মূল প্রতিযোগী দুই দেশ হল যুক্তরাষ্ট্র ও চীন। রোবোটিকস ও আধুনিক প্রযুক্তিতে ভারত এখনও বড় কোনো খেলোয়াড় নয়। তিনি পরোক্ষভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এআই খাতে ভারতকে বৈশ্বিক শক্তি হিসেবে গড়ে তোলার পরিকল্পনারও সমালোচনা করেন।
তিনি আরও বলেন, কোনো দেশ এআই প্রযুক্তিতে শক্তিশালী হতে হলে নিজেদের ডেটার ওপর নিয়ন্ত্রণ থাকতে হবে। উদাহরণ দিয়ে তিনি বলেন, হোয়াটসঅ্যাপ ব্যবহারকালে তথ্য ভারতের নয়, যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে, যেখানে চীন নিজের ডেটার ওপর নিয়ন্ত্রণ বজায় রেখেছে।
রাহুল গান্ধী সতর্ক করে বলেন, ভারতের যদি নিজের ডেটা নিয়ন্ত্রণ না থাকে এবং উৎপাদন খাতে শক্তিশালী না হয়, তবে দেশ ভবিষ্যতে বড় সমস্যার মুখোমুখি হতে পারে। পাশাপাশি দেশের বড় ব্যাবসায়িক গোষ্ঠী—রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও আদানি গ্রুপকেও তিনি কটাক্ষ করেন, তাদের মূলত বিদেশি পণ্য বিক্রির ব্যবসার সঙ্গে বেশি জড়িত।
তিনি বিশ্বজুড়ে এআই প্রযুক্তির দ্রুত বিস্তার এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাইয়ের ঘটনাকেও উদ্বেগজনক বলে উল্লেখ করেন। এছাড়া সাম্প্রতিক ভারত–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি দেশের কৃষক ও সাধারণ মানুষের স্বার্থ ক্ষতিগ্রস্ত করতে পারে বলে তিনি সতর্ক করেছেন।
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান, এশিয়ায় বাড়ল তেলের দাম
ইরানের যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর এশিয়ার বাজারে তেলের দাম বেড়েছে। সোমবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর পরপরই জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহের দাম ১ শতাংশের
৫ ঘন্টা আগে
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...
১ দিন আগে
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...
১ দিন আগে
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...
১ দিন আগে
