আন্তর্জাতিক

ভারত মহাসাগরে মার্কিন-যুক্তরাজ্য ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

৭ মাস আগে


ভারত মহাসাগরে মার্কিন-যুক্তরাজ্য ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ছবি: সংগৃহীত


মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ভারত মহাসাগরে অবস্থিত মার্কিন-যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি ডিয়েগো গার্সিয়া লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এ তথ্য প্রকাশ করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের মূল ভূখণ্ড থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র দুটি লক্ষ্যভ্রষ্ট হয়। একটি মাঝপথেই বিকল হয়ে পড়ে, আর অপরটি মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ প্রতিরোধের চেষ্টা চালায়। তবে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে তেহরানের কাছে পূর্বের ধারণার তুলনায় আরও দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়েছে। পেন্টাগন এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

ডিয়েগো গার্সিয়া ঘাঁটিটি চাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত এবং যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্র। যুক্তরাজ্যের অনুমতিতে ব্যবহৃত এই ঘাঁটি থেকে অতীতে আফগানিস্তান ও ইরাকে সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। বর্তমানে সেখানে বোমারু বিমানসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম মোতায়েন রয়েছে।

আন্তর্জাতিক পরিস্থিতি আরও জটিল আকার নিচ্ছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত তিনটি যুদ্ধজাহাজ এবং প্রায় ২,৫০০ মেরিন সেনা মোতায়েন করছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে বৃহত্তর সংঘাতের ঝুঁকি বেড়ে যেতে পারে।

এদিকে, চাগোস দ্বীপপুঞ্জ ভবিষ্যতে মরিশাসের কাছে হস্তান্তরের পরিকল্পনা নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন।


মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ

৪ দিন আগে


কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে

৬ দিন আগে


আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...

৮ দিন আগে


বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম

জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...

৮ দিন আগে

Dr.Mahfuzul Alom