অপরাধ

ভাঙ্গুড়ায় শিবির নেতাকে হুমকি দেয়ায় থানায় জিডি।

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

৬ ঘন্টা আগে


ভাঙ্গুড়ায় শিবির নেতাকে  হুমকি দেয়ায় থানায় জিডি।

ছবি: সংগৃহীত


ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি রাসেল রানাকে ফেসবুকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দিশান মির্জা নামে এক ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় ১৬ আগস্ট ভাঙ্গুড়া থানায় সাধারণ অভিযোগ করেছেন রাসেল রানা।
 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট রাসেল রানা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘ক্ষমতার পালাবদল’ শিরোনামে একটি কবিতা প্রকাশ করেন। এর পরদিন, ১৫ আগস্ট দিশান মির্জা নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে রাসেল রানাকে উদ্দেশ করে একটি পোস্ট দেওয়া হয়।
ওই পোস্টে রাসেল রানার কবিতা নিয়ে মন্তব্য করার পাশাপাশি তাকে উদ্দেশ করে বিভিন্ন বক্তব্য দেওয়া হয়। পোস্টের একপর্যায়ে বলা হয়, দলের নেতাকর্মীদের নিয়ে কেউ কথা বললে তাদের “অবস্থান নিশ্চিত করতে দু’বার ভাববে না”।
রাসেল রানার অভিযোগ, ওই ফেসবুক পোস্টের ভাষা তাকে হুমকি দেওয়ার শামিল। এ ঘটনায় নিজের নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে তিনি ১৬ আগস্ট ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে রাসেল রানা বলেন, “আমার লেখা একটি কবিতাকে কেন্দ্র করে ফেসবুকে আমাকে উদ্দেশ করে হুমকিমূলক বক্তব্য দেওয়া হয়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি।”
তবে দিশান মির্জার সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।
ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। অভিযোগের সত্যতা ও ঘটনার পরবর্তী পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে স্পষ্ট হবে


চাঁদাবাজির টাকা নিয়ে বিরোধ, সদরঘাটে সংঘর্ষে নিহত ১
চাঁদাবাজির টাকা নিয়ে বিরোধ, সদরঘাটে সংঘর্ষে নিহত ১

পুরান ঢাকার সদরঘাটে চাঁদাবাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মিতুল নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) রাত ১১টার দিকে সূত্রাপুর থানার ইস্ট বেঙ্গল সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।নিহত মিতুল কোতোয়ালি থানার ৩৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য বলে...

২ দিন আগে


প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রোল পাম্পের ১.২১ কোটি টাকা ছিনতাই, গ্রেপ্তার ৫
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রোল পাম্পের ১.২১ কোটি টাকা ছিনতাই, গ্রেপ্তার ৫

রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে জমা দেওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় সরাসরি আটজনের সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ। গ্রেপ্তারদের কাছ থেকে লুট হওয়া ১২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট) ঢাকার বিভিন্ন...

২ দিন আগে


১৫ আগস্ট ঘিরে ঝালকাঠিতে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার
১৫ আগস্ট ঘিরে ঝালকাঠিতে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার

১৫ আগস্টকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে ঝালকাঠির নলছিটিতে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নলছিটি উপজেলা আওয়ামী লীগের

৩ দিন আগে


রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৪ গ্রেপ্তার, মামলা ৫৮
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৪ গ্রেপ্তার, মামলা ৫৮

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় রাজধানীর বিভিন্ন থানায় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আলামত ও মাদকদ্রব্যসহ

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom