ভাইরাল রিল নিয়ে আলোচনায় আসা বিউটি পাল সিলেটের শ্রেষ্ঠ শিক্ষক
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল রিল ভিডিও ও সাইবার বুলিংয়ের শিকার হয়ে আলোচনায় আসা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পাল সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলার সব উপজেলা থেকে বাছাই করা শিক্ষকদের মধ্য থেকে চারজনকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। তাঁদের মধ্যে বিউটি রানী পালও রয়েছেন।
জেলার অন্য শ্রেষ্ঠ শিক্ষকরা হলেন-সিলেট সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগর উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম এবং গোলাপগঞ্জ উপজেলার চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস।
গত সোমবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদের সই করা স্মারকের মাধ্যমে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষকদের নাম বিভাগীয় কার্যালয়ে পাঠানো হয়। তবে যাচাই-বাছাই শেষে ঘোষিত বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষকদের তালিকায় বিউটি রানী পালের নাম ছিল না।
এর আগে গত ২৩ জুলাই ‘ডিফরেন্ট টাচ’ ব্যান্ডের জনপ্রিয় একটি গানের কলি ব্যবহার করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি রিল ভিডিও পোস্ট করেন বিউটি রানী পাল। পরে একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি নেতিবাচক তথ্য যুক্ত করে ছড়িয়ে দেওয়া হলে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে ব্যাপক ট্রল ও বুলিং শুরু হয়। একপর্যায়ে তিনি ভিডিওটি সরিয়ে নেন।
ঘটনার প্রতিবাদে দেশের শত শত নারী শিক্ষক একই গানের সঙ্গে নিজেদের ছবি ও ভিডিও ফেসবুকে প্রকাশ করেন। শিক্ষক সমাজের এই অভিনব প্রতিবাদের সঙ্গে পরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও সংহতি প্রকাশ করেন।
শিক্ষাজীবনে বিউটি রানী পাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০১৩ সালে শিক্ষকতা পেশায় যোগ দেওয়ার পর থেকে তিনি এলাকায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। এর আগেও তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।
শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশে পাঠদান, শরীরচর্চা এবং নাচের ছন্দে পড়াশোনা শেখানোর শিক্ষামূলক ভিডিও নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় শিক্ষার্থী ও অভিভাবকদের কাছেও তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন।
৫ বিভাগে ঝোড়ো হাওয়াসহ ভারী বৃষ্টির আভাস
আগামী ৪৮ ঘণ্টায় ঢাকাসহ দেশের পাঁচ বিভাগের বেশ কিছু জেলায় ঝোড়ো হাওয়াসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারী বর্ষণের কারণে কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। একই সঙ্গে বজ্রপাতের আশঙ্কার কথাও জানিয়েছে বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড (বিডব্লিউওটি)।বুধবার (২৩ সেপ্টেম্বর) দেওয়া এক পূর্বাভাসে সংস্থাটি...
৯ ঘন্টা আগে
ভিন্ন পাসপোর্টে বাংলাদেশে এসে গোয়েন্দা নজরে ভারতীয় নাগরিক রবি
ভারতীয় নাগরিক রবিউল ইসলাম রবি গত কয়েক বছরে ভিন্ন ভিন্ন পাসপোর্ট ব্যবহার করে একাধিকবার বাংলাদেশে এসেছেন বলে জানা গেছে। তিনি ব্যবসায়িক কাজে বাংলাদেশে আসার কথা দাবি করলেও দেশে তার কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা স্থানীয় কোনো প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের প্রমাণ পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।সম্প্রতি ভিন্ন একটি পাসপোর্ট ব্যবহার
৯ ঘন্টা আগে
মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর
৯ ঘন্টা আগে
সেতুর ফুটপাতের স্ল্যাবে বাঁশ, এলজিইডির প্রকৌশলী বরখাস্ত
টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ঢালাইয়ে রডের বদলে বাঁশ ব্যবহারের ঘটনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক উপসহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় আরও দুই প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।বাসাইল পৌরসভার মাইজখাড়া এলাকায় মরাগাঙ্গী নদীর ওপর গ্রামীণ...
১ দিন আগে
