বগুড়ায় দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় জামায়াত নেতার বাড়িতে আগুন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বগুড়ায় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়া ও নির্বাচনী অফিস উদ্বোধনের জেরে ইউনিয়ন জামায়াতে ইসলামীর এক নেতার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে জেলার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরুজবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যক্তি হলেন নেপালতলী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলমগীর হোসেন আলম।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনভর বগুড়া-৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী গোলাম রব্বানীর পক্ষে নেপালতলী ইউনিয়নের বুরুজবাজার ও কদমতলী এলাকায় গণসংযোগ এবং একটি নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। ওই কর্মসূচি শেষ হওয়ার পর রাত আনুমানিক আড়াইটার দিকে দুর্বৃত্তরা আলমগীর হোসেন আলমের বসতবাড়িতে আগুন দেয়।
আগুনে বসতবাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয় এবং ঘরের আসবাবপত্র পুড়ে যায়। আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে থানা পুলিশ জানায়, আগুনে বসতবাড়ির আসবাবপত্র পুড়ে গেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলমগীর হোসেন আলম অভিযোগ করে বলেন, “মঙ্গলবার দিনভর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী গোলাম রব্বানীর পক্ষে নেপালতলী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও অফিস উদ্বোধনের পর রাতেই পরিকল্পিতভাবে আমার বাড়িতে আগুন দেওয়া হয়েছে।”
এ বিষয়ে বগুড়া-৭ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী পরিচালক মাওলানা আব্দুল হাকিম সরকার বলেন, “ঘটনার বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি। আমরা কাউকে নির্দিষ্ট করে অভিযুক্ত করতে চাই না। তবে আমাদের কর্মী ও নারী ভোটারদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। আমরা নির্বাচনে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড আশা করি।”
ত্রিশালে বালুর ঘাটের কর্মীকে ইউএনওর পেটানোর অভিযোগ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ইজারাদার পক্ষের দাবি, বুধবার (১১ আগস্ট) দুপুর ১টা ৫৯ মিনিটের দিকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।সামাজিক...
৩ ঘন্টা আগে
সন্তানের চিকিৎসায় সঞ্চয় শেষ, এবার কিডনি বাঁচাতে মানুষের সহায়তা চান শিক্ষক
দুই দশক ধরে সন্তানের চিকিৎসার পেছনে ছুটেছেন মো. আলী আনোয়ার। দেশে-বিদেশের হাসপাতাল, চিকিৎসকের পরামর্শ, ওষুধ ও চিকিৎসার খরচ-সবকিছুর ভার কাঁধে নিয়ে সন্তানের সুস্থতার আশায় নিজের জীবনের সঞ্চয়টুকুও শেষ করে ফেলেছেন তিনি। কিন্তু নিয়তি যেন এবার তাকে আরও কঠিন পরীক্ষার মুখোমুখি করেছে।২০২৫ সালের অক্টোবর মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলী আনোয়ার।...
১ দিন আগে
গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মাসুম ৯ দিন পর মারা গেলেন
নরসিংদীর পলাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম (৪০) মারা গেছেন। নয় দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকাল ৯টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।নিহত ইব্রাহিম আল মাসুম উপজেলার ডাঙ্গা ইউনিয়নের হাসনহাটা গ্রামের মমিন হাজীর ছেলে। তিনি ডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের...
২ দিন আগে
শাহজালাল বিমানবন্দরে গাড়ি থেকে পৌনে ৪ কোটি টাকার সোনা উদ্ধার, চালক পলাতক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে একটি গাড়িতে অভিযান চালিয়ে প্রায় পৌনে ৪ কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। অভিযান টের পেয়ে গাড়ির চালক শামীম মিয়া গাড়িটি ফেলে পালিয়ে যান।সোমবার (১০ আগস্ট) বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় এ অভিযান চালানো হয়।কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের...
২ দিন আগে
