বেকারত্ব ও অর্থনৈতিক সংকটে উত্তাল নেপাল, প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
বেকারত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং যুবসমাজের ক্রমবর্ধমান হতাশাকে কেন্দ্র করে আবারও রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে নেপাল। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর পদত্যাগের দাবিতে রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন স্থানে বিক্ষোভে নেমেছেন আন্দোলনকারীরা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন দিনে কর্মসংস্থানের অভাবে হতাশ হয়ে তিন তরুণ আত্মহত্যার চেষ্টা করেছেন। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে এবং অপর একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এসব ঘটনার পর সরকারের বিরুদ্ধে জনঅসন্তোষ আরও তীব্র হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, যুবসমাজের কর্মসংস্থান, আয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি।
‘জেন-জি নেপাল’ নামে একটি যুব সংগঠন সরকারের কঠোর সমালোচনা করে দাবি করেছে, প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর নেতৃত্বাধীন সরকার জনস্বার্থবিরোধী নীতি অনুসরণ করছে। সংগঠনটির ভাষ্য, সাম্প্রতিক বাজেট ও সরকারি নীতিতে তরুণদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি কিংবা অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার মতো বাস্তবসম্মত উদ্যোগের প্রতিফলন নেই।
এদিকে প্রধান বিরোধী দল নেপালি কংগ্রেসও সরকারের ভূমিকার সমালোচনা করেছে। দলটির নেতারা বলছেন, রাষ্ট্রের নীতিগত ব্যর্থতা এবং কর্মসংস্থানের সংকটই তরুণদের মধ্যে হতাশা বাড়িয়ে দিচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নীরবতাকেও তারা প্রশ্নবিদ্ধ করেছেন।
বিশ্লেষকদের মতে, নেপালে দীর্ঘদিন ধরেই যুব বেকারত্ব একটি বড় সামাজিক ও অর্থনৈতিক সংকট হিসেবে বিদ্যমান। সাম্প্রতিক ঘটনাগুলো সেই সংকটকে আরও সামনে নিয়ে এসেছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার কী ধরনের পদক্ষেপ নেয় এবং আন্দোলন কতটা বিস্তৃত হয়, এখন সেদিকেই নজর রয়েছে।
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...
৬ ঘন্টা আগে
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...
১৭ ঘন্টা আগে
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...
১৭ ঘন্টা আগে
মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের
ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে একটি মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে সেখানেই ঘুমিয়ে পড়েছে একটি বানর। পরে বানরটির তাণ্ডব ও এক কর্মীকে কামড়ে দেওয়ার ঘটনাও ঘটে। পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঁচির ওরমানঝি ব্লকের চৌক এলাকার একটি মদের দোকানে
১৮ ঘন্টা আগে
