আন্তর্জাতিক

বোনকে সশরীরে ছাড়া টাকা দিতে রাজি হয়নি ব্যাংক, ক্ষোভে কঙ্কাল নিয়ে হাজির ভাই

আন্তর্জাতিক ডেস্ক

৩ মাস আগে


বোনকে সশরীরে ছাড়া টাকা দিতে রাজি হয়নি ব্যাংক, ক্ষোভে কঙ্কাল নিয়ে হাজির ভাই

ছবি: সংগৃহীত


ভারতের ওড়িশা রাজ্যের কেওনঝড় জেলায় এক চাঞ্চল্যকর ঘটনায় মৃত বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির হয়েছেন এক ব্যক্তি। ব্যাংক কর্তৃপক্ষ টাকা উত্তোলনের জন্য অ্যাকাউন্টধারীকে সশরীরে উপস্থিত করার শর্ত দেওয়ায় ক্ষোভে তিনি এমন পদক্ষেপ নেন বলে জানা গেছে।

ঘটনাটি ঘটে ওড়িশা গ্রামীণ ব্যাংক-এর মালি পোসি শাখায়। অভিযুক্ত জিতু মুন্ডা (৫০) একজন নিরক্ষর আদিবাসী। তার বড় বোন কালরা মুন্ডা গত ২৬ জানুয়ারি মারা যান। বোনের মৃত্যুর পর তার ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রায় ২০ হাজার রুপি উত্তোলনের জন্য জিতু একাধিকবার ব্যাংকে যান।

জিতুর অভিযোগ, বোনের মৃত্যুর তথ্য জানানো হলেও ব্যাংক কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি এবং বারবার একই শর্ত দেয়-অ্যাকাউন্টধারীকে সশরীরে ব্যাংকে উপস্থিত হতে হবে। দীর্ঘদিন ঘুরেও সমাধান না পাওয়ায় তিনি হতাশ হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত কবর থেকে বোনের হাড়গোড় তুলে ব্যাংকে নিয়ে যান।

স্থানীয় প্রশাসনের বরাতে জানা যায়, বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জিতু মুন্ডাকে শান্ত করে সরিয়ে নেয়।

পাটনা থানার এক কর্মকর্তা জানান, জিতু ব্যাংকিং প্রক্রিয়া ও উত্তরাধিকার সংক্রান্ত নিয়ম সম্পর্কে অবগত নন। অন্যদিকে ব্যাংক কর্তৃপক্ষও তাকে সঠিকভাবে বিষয়টি বোঝাতে ব্যর্থ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও পুলিশ বিষয়টি সমাধানে উদ্যোগ নেয়। ব্লক ডেভেলপমেন্ট অফিসার জানান, জিতুর বোনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ উত্তোলনে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হবে।


ইমরান খান কারাগারে মারা গেছেন—গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা
ইমরান খান কারাগারে মারা গেছেন—গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে মারা গেছেন-এমন গুঞ্জনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে ইমরান খানের মৃত্যুর দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য ও স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ পাওয়া যায়নি। বরং পাকিস্তানের সেনাবাহিনী এ খবরকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।রাওয়ালপিন্ডির...

১৩ ঘন্টা আগে


যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার ‘গোপন বাহিনী’, এআই দিয়ে চাকরিতে ঢুকছে গুপ্তচরেরা
যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার ‘গোপন বাহিনী’, এআই দিয়ে চাকরিতে ঢুকছে গুপ্তচরেরা

যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি খাতে ছদ্মবেশে ঢুকে পড়ছে উত্তর কোরিয়ার একটি বিশাল নেটওয়ার্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), চুরি করা পরিচয়পত্র এবং মার্কিন সহযোগীদের ব্যবহার করে এসব কর্মী বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি নিচ্ছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ইতোমধ্যে এমন হাজার হাজার উত্তর কোরীয় কর্মীর সন্ধান পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ...

১৪ ঘন্টা আগে


গোয়েন্দা তথ্যের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করেছে: আরাগচি
গোয়েন্দা তথ্যের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করেছে: আরাগচি

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করাসহ বিভিন্ন সিদ্ধান্তে গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করে আসছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।আরাগচি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্রের নেওয়া

২০ ঘন্টা আগে


ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী
ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি নারী।বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।ফেরত আসা তিন নারী হলেন—রিয়া খাতুন (২৫), শিল্পী খাতুন (২৬) ও শিমলা খাতুন (২৬)। তারা সাতক্ষীরা, নড়াইল ও পাবনা জেলার বাসিন্দা।বেনাপোল ইমিগ্রেশন

২২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom