অপরাধ

বদরগঞ্জে বিএনপি নেতাদের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


বদরগঞ্জে বিএনপি নেতাদের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

ছবি: সংগৃহীত


রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতার বিরুদ্ধে। দলীয় নেতাদের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হলেও কার্যকরভাবে তা বন্ধ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।

স্থানীয়দের অভিযোগ, বদরগঞ্জের নাগেরহাট এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে যমুনেশ্বরী নদী থেকে বালু উত্তোলন করছেন বিএনপি নেতা সবুজ মেম্বার, বিএনপির সহসভাপতি অহিদুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন যুবদল নেতা সোহাগ সোনার এবং লোহানীপাড়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব আমির হামজা। দীর্ঘদিন ধরে এভাবে বালু উত্তোলন করে কোটি কোটি টাকার ব্যবসা করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

বালু উত্তোলন বন্ধের দাবিতে স্থানীয়রা কয়েক দফা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। এমনকি নাগেরহাট এলাকার বালু উত্তোলন নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাসিক সভাতেও আলোচনা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এরপরও কার্যক্রম বন্ধ না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

এদিকে গত ২০ আগস্ট রাতে বালু ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে নাগেরহাট বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। অভিযোগ রয়েছে, অবৈধ বালু বিক্রির একটি কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবিসংবলিত ব্যানার টাঙানো হয়। দলীয় কার্যালয়কে বালু ব্যবসার কাজে ব্যবহারের প্রতিবাদ করেন স্থানীয়রা।

এ সময় কুতুবপুর উত্তরপাড়া এলাকার বাসিন্দা ও ছাত্রদল কর্মী আল-আমিনকে মারধরের অভিযোগ ওঠে বিএনপি নেতা অহিদুল ইসলাম ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। পরে বিষয়টি জানাজানি হলে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করেন। একপর্যায়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে যুবদল নেতা আমির হামজার একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার নেপথ্যে মূলত বালুর পয়েন্টের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ রয়েছে। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সাহেব আলী বলেন, আল-আমিন ছাত্রদলের সদস্য এবং তাঁকে মারধর করা হয়েছে। মোটরসাইকেলে আগুন দেওয়ার বিষয়ে তাঁর দাবি, ঘটনা ভিন্ন খাতে নিতে নিজেরাই মোটরসাইকেলে আগুন দিয়ে ছাত্রদলের ওপর দায় চাপানোর চেষ্টা করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় বিএনপি নেতাদের অবৈধ বালু ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি উত্তম কুমার সাহা কোনো মন্তব্য করতে রাজি হননি।

বদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী বলেন, ওই রাতের ঘটনা তিনি শুনেছেন। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন। তবে স্থানীয়দের অভিযোগ, ঘটনার কয়েক দিন পরও বালু উত্তোলন অব্যাহত রয়েছে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, ঘটনাটি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীর তীর ও আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়তে পারে। ফলে স্থানীয়দের দাবি, রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক।


ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে কলেজ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি
ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে কলেজ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

কুমিল্লার লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মো. মুসলিম সরদারকে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগের পর বিভাগের একাডেমিক কার্যক্রম ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।বুধবার (১৯ আগস্ট) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক মো.

৫ দিন আগে


ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজানো নিয়ে পুলিশ-মাদরাসা শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৩০
ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজানো নিয়ে পুলিশ-মাদরাসা শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয় মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্য ও মাদরাসার শিক্ষার্থীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার...

৬ দিন আগে


ভাঙ্গুড়ায় শিবির নেতাকে  হুমকি দেয়ায় থানায় জিডি।
ভাঙ্গুড়ায় শিবির নেতাকে হুমকি দেয়ায় থানায় জিডি।

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি রাসেল রানাকে ফেসবুকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দিশান মির্জা নামে এক ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় ১৬ আগস্ট ভাঙ্গুড়া থানায় সাধারণ অভিযোগ করেছেন রাসেল রানা। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট রাসেল রানা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘ক্ষমতার পালাবদল’ শিরোনামে

৭ দিন আগে


চাঁদাবাজির টাকা নিয়ে বিরোধ, সদরঘাটে সংঘর্ষে নিহত ১
চাঁদাবাজির টাকা নিয়ে বিরোধ, সদরঘাটে সংঘর্ষে নিহত ১

পুরান ঢাকার সদরঘাটে চাঁদাবাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মিতুল নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) রাত ১১টার দিকে সূত্রাপুর থানার ইস্ট বেঙ্গল সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।নিহত মিতুল কোতোয়ালি থানার ৩৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য বলে...

৯ দিন আগে

Dr.Mahfuzul Alom