আইন-আদালত

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান ও অ্যাটর্নি জেনারেলের মেয়ে আদিবা রুহুল

অনলাইন ডেস্ক

১ মাস আগে


বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান ও অ্যাটর্নি জেনারেলের মেয়ে আদিবা রুহুল

ছবি: সংগৃহীত


বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রধানমন্ত্রী জাইমা রহমান এবং বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল-এর মেয়ে আদিবা রুহুল।

শনিবার (১৩ জুন) বাংলাদেশ বার কাউন্সিলের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে শুক্রবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জাইমা রহমান নিজেই এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তথ্য জানান।

বাংলাদেশ বার কাউন্সিল প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবারের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের (এমসিকিউ) পরীক্ষায় মোট ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। শুক্রবার রাতে বার কাউন্সিলের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।

বার কাউন্সিল সূত্রে জানা গেছে, চলতি বছরের এমসিকিউ পরীক্ষায় মোট আবেদনকারীর সংখ্যা ছিল ৩৭ হাজার ৮০ জন। আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার জন্য পরীক্ষার্থীদের তিনটি ধাপ-এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষা-সফলভাবে উত্তীর্ণ হতে হয়।

নিয়ম অনুযায়ী, এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। লিখিত পরীক্ষায় সফল হলে তারা মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন। একবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর একজন প্রার্থী সর্বোচ্চ তিনবার সরাসরি মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান।

বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার নীতিমালা, সিদ্ধান্ত ও দিকনির্দেশনা নির্ধারণ করে থাকে।

আইন অঙ্গনে প্রবেশের গুরুত্বপূর্ণ এই ধাপ অতিক্রম করায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এখন তাদের সামনে রয়েছে লিখিত ও মৌখিক পরীক্ষার পরবর্তী চ্যালেঞ্জ।


জুলাই হত্যা মামলার বিচার শেষের সময়সীমা জানালেন চিফ প্রসিকিউটর
জুলাই হত্যা মামলার বিচার শেষের সময়সীমা জানালেন চিফ প্রসিকিউটর

আগামী এক বছরের মধ্যেই জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা মামলাগুলোর বিচারকাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এমনটাই জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।মঙ্গলবার (৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাইয়ের ঘটনাবলির সঙ্গে সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত ও বিচার কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। স্বচ্ছতা,...

১ দিন আগে


ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে আজ যুক্তিতর্ক শুরু
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে আজ যুক্তিতর্ক শুরু

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে আজ মঙ্গলবার (৪ আগস্ট) যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলাটির যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে।আদালত সূত্রে জানা...

১ দিন আগে


সংসদে উত্থাপিত দুর্নীতির অভিযোগ তদন্তে অগ্রাধিকার দেবে দুদক: নতুন সচিব
সংসদে উত্থাপিত দুর্নীতির অভিযোগ তদন্তে অগ্রাধিকার দেবে দুদক: নতুন সচিব

জাতীয় সংসদে উত্থাপিত অন্তর্বর্তী সরকারের আমলের দুর্নীতির অভিযোগসহ বিভিন্ন অনিয়মের বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তে নামার ঘোষণা দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত সচিব সাইদুর রহমান খান। একই সঙ্গে দুদকের ভাবমূর্তি পুনরুদ্ধার, কার্যক্রমে স্বচ্ছতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সংস্থাকে আরও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কার উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।রোববার...

৩ দিন আগে


শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে পিবিআইয়ের অভিযোগপত্র
শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে পিবিআইয়ের অভিযোগপত্র

রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাকিব হোসেন (২৯) নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই সঙ্গে অভিযোগের সত্যতা না পাওয়ায় ৪৯ জনের অব্যাহতির সুপারিশ করা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. মমিনুল ইসলাম গত...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom