“বাংলো ও মার্সিডিজ চাই”: মন্তব্য বিতর্কে অভিনেত্রী মেঘনা হালদার
অনলাইন ডেস্ক
জনপ্রিয় টিভি অভিনেত্রী মেঘনা হালদার সম্প্রতি একটি প্রকাশ্য অনুষ্ঠানে তার মন্তব্যের জন্য সমালোচনার মুখে পড়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মন্তব্যকে ঘিরে ব্যাপক আলোচনা চলছে।
সাধারণত খলনায়িকা চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া মেঘনা হালদার পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে 'মাচা' অনুষ্ঠানেও অংশ নেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে তার দেওয়া কিছু মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্ক শুরু হয়।
ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে অভিনেত্রীকে বলতে শোনা যায়, "আমরা ধারাবাহিকে অভিনয় করি, তাই তিন-চারটা বিয়ে করতে পারি। আপনাদের সন্ধানে ভালো পাত্র আছে? একটা বাংলো চাই, মার্সিডিজ গাড়ি চাই আর পাঁচ কোটি টাকা—ব্যস, এটুকুই।"
অভিনেত্রীর এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেন ও অনুরাগীদের পক্ষ থেকে একের পর এক নেতিবাচক প্রতিক্রিয়া আসতে থাকে। একজন মন্তব্য করেন, “৩০০ টাকায় আপনার মতো অভিনেত্রী পাওয়া যায়।” আরেকজন লিখেছেন, “আপনার এই ধরনের কথা ভরা মঞ্চে বলতে একটুও অস্বস্তি হলো না?” যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে অভিনেত্রী কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য, ২০২৪ সালে মেঘনা হালদার অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে 'মি টু' অভিযোগ এনেছিলেন। তার অভিযোগ ছিল, বলিউডে পা রাখার পর তিনি হেনস্তার শিকার হয়েছিলেন, যেখানে রাজপাল যাদব তার উরুতে হাত দিয়েছিলেন। মেঘনা জানান, তিনি তৎক্ষণাৎ রাজপালের গালে চড় মেরে এর প্রতিবাদ করেছিলেন।
দীর্ঘ অভিনয় জীবনে নানা অভিজ্ঞতার সম্মুখীন হলেও মেঘনার কোনো আক্ষেপ নেই। তিনি বলেন, যা পেয়েছেন তাতেই তিনি সন্তুষ্ট। অভিনয়ের পাশাপাশি মেঘনা একজন সফল উদ্যোক্তা ও ইন্টেরিয়র ডিজাইনার হিসেবেও পরিচিত।
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।
১৭ ঘন্টা আগে
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...
৪ দিন আগে
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে
৫ দিন আগে
‘মাইসা’য় রাশমিকার মারকাটারি অ্যাকশন, মুগ্ধ দর্শক
রোমান্টিক সিনেমার পরিচিত মুখ রাশমিকা মান্দান্নাকে এবার দেখা যাবে একেবারে ভিন্ন রূপে। তাঁর আসন্ন সিনেমা ‘মাইসা’র প্রথম টিজার প্রকাশের পরই আলোচনায় এসেছে অভিনেত্রীর মারকাটারি অ্যাকশন অবতার। রোববার সন্ধ্যায় প্রকাশিত টিজারে রাশমিকার নতুন রূপ দেখে প্রশংসায় ভাসছেন দর্শক ও সমালোচকেরা।নবাগত পরিচালক রবীন্দ্র পুল্লের পরিচালনায় ‘মাইসা’ সিনেমায় রাশমিকাকে দেখা যাবে গোণ্ড জনগোষ্ঠীর...
৬ দিন আগে
