বাংলাদেশসহ ১৩ দেশের জোটের প্রধান কমান্ডার হলেন রিয়ার অ্যাডমিরাল আল-শেহরি
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
বাব এল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৪টি দেশকে নিয়ে গঠিত সৌদি নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার হিসেবে রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরিকে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, প্রধান কমান্ডার হিসেবে আল-শেহরি জোটের সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থা তদারকি, সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে সমন্বয়, অন্যান্য আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা জোটের সঙ্গে যোগাযোগ এবং যৌথ অভিযান পরিচালনার দায়িত্ব পালন করবেন।
গত জুলাইয়ের মাঝামাঝি ইরানের প্রতি সমর্থন জানিয়ে ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুথি লোহিত সাগর, বাব এল-মান্দেব প্রণালি এবং এডেন উপসাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথে অবরোধ ঘোষণা করে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্য এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যের জ্বালানি রপ্তানি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির পর মধ্যপ্রাচ্যের তেল পরিবহনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হলো লোহিত সাগর ও বাব এল-মান্দেব প্রণালি। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতের পর হরমুজ প্রণালিতে বিঘ্ন সৃষ্টি হলে বিকল্প হিসেবে লোহিত সাগরের রুট ব্যবহার শুরু করে তেল রপ্তানিকারক দেশগুলো।
এদিকে সৌদি আরবের গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর ইয়ানাবু বাব এল-মান্দেব প্রণালির কাছাকাছি হওয়ায় এই জলপথের নিরাপত্তা রিয়াদের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাইয়ের শেষ দিকে ইয়ানাবু বন্দরে হুথি ড্রোন হামলার পরই সৌদি আরব বহুজাতিক প্রতিরক্ষা জোট গঠনের উদ্যোগ নেয়।
সৌদি সরকারের উদ্যোগে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগের পর বর্তমানে বাহরাইন, বাংলাদেশ, কোমোরোস, জিবুতি, মিসর, জর্ডান, কুয়েত, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সুদান, তুরস্ক ও ইয়েমেন-এই ১৪টি দেশ জোটে যোগ দিয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আরও কয়েকটি দেশ এ জোটে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
বাংলাদেশের জন্যও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ দেশের পশ্চিমমুখী রপ্তানির বড় একটি অংশ-বিশেষ করে ইউরোপ ও উত্তর আমেরিকার বাজারে পণ্য পরিবহন-লোহিত সাগর ও সংশ্লিষ্ট নৌপথের ওপর নির্ভরশীল। ফলে এই সামুদ্রিক রুটের নিরাপত্তা বাংলাদেশের বাণিজ্য ও অর্থনৈতিক স্বার্থের সঙ্গেও সরাসরি সম্পর্কিত।
সূত্র: আল জাজিরা
মারিবে হুথিদের ড্রোন হামলা প্রতিহত করার দাবি ইয়েমেনের
ইয়েমেনের মধ্যাঞ্চলীয় শহর মারিবে হুথি বিদ্রোহীদের চালানো একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।শুক্রবার (৭ আগস্ট) তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সরকারি বাহিনী মারিবের আকাশে হুথিদের পাঠানো একাধিক ড্রোন ভূপাতিত করেছে। মন্ত্রণালয়ের সংবাদমাধ্যম সেপ্টেম্বর নেট নাম...
১ ঘন্টা আগে
ঘুমন্ত নারী যাত্রীকে যৌন নিপীড়ন: পাকিস্তানি নাগরিকের ৩ বছরের কারাদণ্ড
দুবাই থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককগামী একটি আন্তর্জাতিক ফ্লাইটে ঘুমন্ত এক নারী যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে পাকিস্তানের এক নাগরিককে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন থাইল্যান্ডের একটি আদালত।আদালত একই সঙ্গে অভিযুক্তকে ১ লাখ ২০ হাজার থাই বাত জরিমানা করেন এবং ভবিষ্যতে থাইল্যান্ডে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন।ঘটনাটি ঘটে দুবাই থেকে ব্যাংককের উদ্দেশে ছেড়ে যাওয়া...
২ ঘন্টা আগে
ন্যাটোর আদলে নতুন সামরিক জোট গড়ছে সৌদি-তুরস্ক-পাকিস্তান
আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং মধ্যপ্রাচ্যের পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতায় যৌথ প্রতিরক্ষা কাঠামো গড়ে তুলতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান নতুন সামরিক জোট গঠনের পথে এগোচ্ছে।এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, জেদ্দায় অনুষ্ঠিতব্য বৈঠকে সৌদি আরবের প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ
৩ ঘন্টা আগে
দেশজুড়ে সাংগঠনিক বিস্তারে জাতীয় ওয়ার্কিং কমিটি গঠন করল ককরোচ জনতা পার্টি
সংগঠনের কার্যক্রম দেশব্যাপী সম্প্রসারণ এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে জাতীয় ওয়ার্কিং কমিটি গঠন করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বৃহস্পতিবার (৭ আগস্ট) নতুন এই কমিটির ঘোষণা দেওয়া হয়।সংগঠনটির প্রতিষ্ঠাতা ৩০ বছর বয়সী অভিজিৎ দীপকেকে জাতীয় আহ্বায়ক করা হয়েছে। এছাড়া প্রধান মুখপাত্র সৌরভ দাস এবং মুখপাত্র আশুতোষ রাঙ্কাকে যুগ্ম...
৪ ঘন্টা আগে
