আন্তর্জাতিক

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল

আন্তর্জাতিক ডেস্ক

১ ঘন্টা আগে


বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল

ছবি: সংগৃহীত


বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা জানিয়েছে ভারত। একই সঙ্গে বিদ্যমান কাঠামোবদ্ধ ব্যবস্থার মাধ্যমে দুই দেশের সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনায় নয়াদিল্লি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতের অবস্থান হলো-দুই দেশের সম্পর্ককে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী পথে এগিয়ে নেওয়া। পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরও এগিয়ে নেওয়াই ভারতের লক্ষ্য।

তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোবদ্ধ ব্যবস্থার মধ্যেই সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে। পানি, নিরাপত্তা, প্রতিরক্ষা ও অন্যান্য সহযোগিতার ক্ষেত্রেও এসব প্রাতিষ্ঠানিক যোগাযোগের সুযোগ রয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, এ বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে। এর আগে ভারত প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে বলে জানিয়েছিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। ভারতের পক্ষ থেকে আগে তিস্তা ও অন্যান্য অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে বিদ্যমান যৌথ নদী কমিশনসহ কাঠামোবদ্ধ ব্যবস্থার মাধ্যমে আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে।

ফলে দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ ও বিদ্যমান প্রাতিষ্ঠানিক ব্যবস্থাগুলোকে কার্যকর রাখার ওপরই জোর দিচ্ছে নয়াদিল্লি।


ইরানকে ট্রাম্পের দুই পথের বার্তা, চুক্তি না হলে সংঘাতের হুঁশিয়ারি
ইরানকে ট্রাম্পের দুই পথের বার্তা, চুক্তি না হলে সংঘাতের হুঁশিয়ারি

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্যে ইরানের সামনে দুটি পথ তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে পুনর্গঠনের সুযোগ, অন্যদিকে চুক্তিতে রাজি না হলে সম্ভাব্য ভয়াবহ সংঘাতের মুখে পড়ার সতর্কতা দিয়েছেন তিনি।বক্তব্যে ট্রাম্প ইরানের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইরানকে এমন পরিস্থিতির

১ ঘন্টা আগে


ইমরানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বর পিটিআইয়ের বিক্ষোভ
ইমরানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বর পিটিআইয়ের বিক্ষোভ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর দেশজুড়ে বিক্ষোভ ও ইসলামাবাদমুখী কর্মসূচির ডাক দিয়েছে দলটি। কর্মসূচিকে ঘিরে দেশটির রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এরই মধ্যে ইমরানের তিন বোনসহ পিটিআইয়ের বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।ইমরানের তিন বোন-আলিমা খান, উজমা খান ও নরিন...

১ ঘন্টা আগে


শেষ ভাষণে যুদ্ধ বন্ধ ও এআই নিয়ন্ত্রণের আহ্বান গুতেরেসের
শেষ ভাষণে যুদ্ধ বন্ধ ও এআই নিয়ন্ত্রণের আহ্বান গুতেরেসের

জাতিসংঘের মহাসচিব হিসেবে সাধারণ পরিষদে শেষবারের মতো ভাষণ দিয়ে যুদ্ধ বন্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ঝুঁকি মোকাবিলা, জলবায়ু সংকটের সমাধান এবং জাতিসংঘের সংস্কারের ওপর গুরুত্ব দিয়েছেন আন্তোনিও গুতেরেস। ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপাক্ষিক ব্যবস্থাও প্রচণ্ড চাপের মুখে রয়েছে বলে সতর্ক করেছেন তিনি।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে...

১ ঘন্টা আগে


জন্মের সম্মতি না নেওয়ায় মা-বাবার বিরুদ্ধে মামলা করতে চান ভারতীয় তরুণ
জন্মের সম্মতি না নেওয়ায় মা-বাবার বিরুদ্ধে মামলা করতে চান ভারতীয় তরুণ

জন্মের আগে নিজের সম্মতি নেওয়া হয়নি-এই যুক্তিতে জন্মদাতা মা-বাবার বিরুদ্ধে আদালতে মামলা করার পরিকল্পনা করেছেন ভারতের ২৭ বছর বয়সী তরুণ রাফায়েল স্যামুয়েল।মুম্বাইয়ের এই ব্যবসায়ী মনে করেন, কাউকে পৃথিবীতে জন্ম দেওয়ার আগে তার সম্মতি নেওয়া সম্ভব না হলেও জন্মের সিদ্ধান্তটি ব্যক্তির নিজের ছিল না। তার দাবি, মানুষকে পৃথিবীতে আনার পর তাকে...

১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom