রাজনীতি

‘বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি দুর্নীতিগ্রস্ত’-নাসীরুদ্দীন পাটওয়ারী

৭ মাস আগে


‘বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি দুর্নীতিগ্রস্ত’-নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি: সংগৃহীত


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশের বর্তমান নির্বাচন ব্যবস্থা পুরোপুরি দুর্নীতিগ্রস্ত এবং অর্থনির্ভর।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানে সংহতি জানানোয় কারাবন্দী প্রবাসীদের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বাংলাদেশে ইলেকশন সিস্টেমটা টোটালি একটা করাপ্টেড সিস্টেম। এই সিস্টেমে অনেক টাকা লাগে, আর সেই টাকা আসে জনগণের পকেট কেটে। এই পরিস্থিতি চলতে দেওয়া যাবে না।”

তিনি অভিযোগ করেন, “বাংলাদেশে টোটালি একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। অনেক আগে থেকেই সেটআপ করা হয়-কে কত আসন পাবে। এটা করপোরেট সিস্টেমের নির্বাচন। আপনার কাছে হাজার কোটি টাকা থাকবে, পাঁচ বছর চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি করবেন, তারপর আলেম সেজে ভোট চাইবেন-এটা চলতে পারে না।”

নির্বাচনে জয়ী প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, “আল্লাহর দোহাই লাগে, অনেক চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজ সংসদে ঢুকেছে-তাদের কোনো মন্ত্রণালয় দেবেন না।”

কারামুক্ত প্রবাসীদের উদ্দেশে তিনি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “যেসব আসনে আমরা জয়ী হয়েছি, সেখানে প্রবাসীরা অভূতপূর্বভাবে শাপলা কলি প্রতীক ও ১১ দলীয় জোটকে ভোট দিয়েছেন। এই ঋণ শোধ করার নয়।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ যখন বিপথে যাচ্ছিল, প্রবাসীরা গণঅভ্যুত্থানে এগিয়ে এসেছিল। রেমিট্যান্স বন্ধ রেখে শাটডাউন কর্মসূচি পালন করেছে, গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ প্রচারণা চালিয়েছে। তাদের ফিরে আসা মানে নতুন বাংলাদেশের সূচনা।”

তার বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

২৮ মিনিট আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১২ ঘন্টা আগে


রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান

আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...

১৫ ঘন্টা আগে


পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের

রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...

১৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom