বিনোদন

‘বাংলাদেশের খাবারের তুলনা হয় না’: ঢাকায় এসে প্রশংসায় ভাসালেন আতিফ আসলাম

বিনোদন ডেস্ক

১ মাস আগে


‘বাংলাদেশের খাবারের তুলনা হয় না’: ঢাকায় এসে প্রশংসায় ভাসালেন আতিফ আসলাম

ছবি: সংগৃহীত


কনসার্টে অংশ নিতে আবারও ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। গতকাল রাতে রাজধানীতে পৌঁছানোর পর বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশের খাবার, মানুষ এবং কিংবদন্তি শিল্পী রুনা লায়লাকে নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আতিফ বলেন, বাংলাদেশের খাবার তার খুবই পছন্দ। বিশেষ করে খিচুড়ি, চা এবং বিরিয়ানির প্রশংসা করেন তিনি।

আতিফ আসলাম বলেন, “খিচুড়ি আমার খুব প্রিয়। আর আপনাদের একটা চা আছে, সেটা দারুণ লাগে। এছাড়া বাংলাদেশের বিরিয়ানিরও তুলনা হয় না। আমি পৃথিবীর যেখানেই যাই, বাংলাদেশের খাবারের প্রশংসা করি। কেউ যদি আমাকে চাইনিজ বা থাই খাবারের কথা জিজ্ঞেস করে, আমি বলি-একবার বাংলাদেশে গিয়ে সেখানকার খাবার খেয়ে দেখুন।”

রুনা লায়লার প্রশংসা

অনেক বছর আগে একটি সংগীত প্রতিযোগিতায় বাংলাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার সঙ্গে বিচারকের দায়িত্ব পালনের স্মৃতিও তুলে ধরেন আতিফ।

তিনি বলেন, “রুনা লায়লা ম্যামের সঙ্গে একটি প্রতিযোগিতায় কাজ করার সুযোগ হয়েছিল। তিনি সেখানে ‘ও লাল মেরি’ গানটি গেয়েছিলেন। তিনি একজন অসাধারণ শিল্পী, সত্যিকারের কিংবদন্তি। তার সঙ্গে কাজ করতে পেরে খুব ভালো লেগেছিল।”

‘আপনারাই আমার আত্মীয়’

বাংলাদেশে তার কোনো আত্মীয়স্বজন আছেন কি না-এমন প্রশ্নের জবাবে হাস্যরসের সঙ্গে আতিফ বলেন, “আপনারা সবাই আমার আত্মীয়। আমার কাছে আপনারা পরিবারের মতোই। তবে বাস্তব অর্থে বলতে গেলে এখানে কাজের সুবাদেই কিছু পরিচিত মানুষ আছেন, এর বেশি কিছু নয়।”

আজ কনসার্ট

আগামীকাল বিকেলে রাজধানীর মাদানি এভিনিউয়ের কোর্টসাইডে অনুষ্ঠিত হবে আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্ট। অনুষ্ঠানে তার পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ-ও পরিবেশনা করবে।


সালমান শাহর ৫৫তম জন্মদিন আজ
সালমান শাহর ৫৫তম জন্মদিন আজ

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। বাংলা চলচ্চিত্রের ‘স্বপ্নের নায়ক’ হিসেবে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেতার জন্মদিন আজ। বেঁচে থাকলে আজ ৫৫ বছরে পা রাখতেন তিনি। মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে বাংলা চলচ্চিত্রে স্থায়ী প্রভাব রেখে গেছেন এই নায়ক।১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে...

১ দিন আগে


পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও

‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনা শুরু হয়েছে। ৪৫ সেকেন্ডের ভিডিওর পর এবার প্রায় পাঁচ মিনিটের আরেকটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পোস্টে ভিডিওটিতে পাভেলকে দেখা যাচ্ছে বলে দাবি করা হলেও এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন ভিডিওটি ফেসবুকের বিভিন্ন

১ দিন আগে


মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল উন্নয়নে আলিয়া-রণবীর
মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল উন্নয়নে আলিয়া-রণবীর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের ২০টি স্কুলের অবকাঠামো উন্নয়নে উদ্যোগ নিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও অভিনেতা রণবীর কাপুর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন আলিয়া।পোস্টে নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আলিয়া বলেন, ‘সেবা সংকল্প অভিযান’-এর মূল ভাবনা সম্মিলিত প্রচেষ্টা ও সমাজের প্রতি দায়বদ্ধতার দৃষ্টিভঙ্গি

১ দিন আগে


‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ আ খ ম হাসান
‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ আ খ ম হাসান

একের পর এক নতুন চরিত্র ও চমক নিয়ে এগিয়ে চলছে কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। এবার সিরিজটির ১২০তম পর্বে নতুন চরিত্র ‘ইংলিশ লেবু’ হিসেবে যুক্ত হয়েছেন অভিনেতা আ খ ম হাসান।‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ১২০ নম্বর পর্বে দেখা যাবে আ খ ম হাসানকে। বৃহস্পতিবার (১৭

২ দিন আগে

Dr.Mahfuzul Alom